নিজেকে বাঁচাতে ডাক্তারকে বিপদে ফেলল নিলু! রাই পেয়ে গেল বাঁচার পথ, উল্টো দিকে স্রোতকে দেখে মুগ্ধ সার্থক!

Mithijhora Today Episode: শত মানুষের সাথেই বেছে বেছে খারাপ গুলো বেশি করে হয়। এই বিষয়টা যে কতটা সত্যি সেটা আরো একবার প্রমাণ করে দিচ্ছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকটি। শুরু থেকেই এই ধারাবাহিকটিকে বেশ পছন্দ করেছেন দর্শক মহল। ধারাবাহিকের নায়িকার একা লড়ে যাওয়া এবং কখনো নিজের আত্মসম্মানকে বিসর্জন না দেওয়ার বিষয়টা বেশ ভালো লেগেছে ভক্তদের। শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় টিআরপিতে মাথা তুলে দাঁড়াতে সময় লাগছে ঠিকই তবে দর্শকদের ধারণা খুব তাড়াতাড়ি এই ধারাবাহিক খুব ভালো একটা জায়গায় পৌঁছে যাবে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেক বড় একটা সমস্যায় পড়ে গিয়েছে রাই। প্রথম চাকরি করতে ঢুকেই কিছুদিনের মধ্যেই যে সে এমন একটা সমস্যায় ফেঁসে যাবে সেটা সে কল্পনাতেও ভাবতে পারেনি। অনেক পরিকল্পনা করে তাকে ফাঁসিয়ে দিয়েছে তারই অফিসের এক বস সুদীপ্ত। টাকার লোভ এর সুদীপ্তকে অন্ধ করে দিয়েছে। এখন নিজেকে বাঁচাতে নিজের বাবার বন্ধু রঞ্জনদার কাছে এসে সাহায্য চাইছে রাই।

রঞ্জনের কথায় ভরসা পেলো রাই (Mithijhora Today Episode 7 May)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রঞ্জন দাকে রাই বলে, বাবা মারা যাওয়ার পরে পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে। এখন যদি তাকে জেলে চলে যেতে হয় তাহলে তার পরিবারটা ভেসে যাবে। তাই যেভাবেই হোক তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে। রঞ্জন বলে সে এবার এমন কিছু করবে, যাতে রাই নির্দোষ প্রমাণিত হবে। এই বলে সে এক জায়গায় ফোন করে বলে সুদীপ্তর নাম্বারে দুপুরের পর থেকে যার যার সাথে কথা হয়েছে সব ডিটেলস পাঠাতে। রঞ্জন দা রাইকে বলে, অনেক রাত হয়েছে সে যেন বাড়িতে ফিরে যায়। আর একদম যেন চিন্তা না করে কারণ সে একটা ব্যবস্থা করবেই।

স্রোতের নাচে মুগ্ধ সার্থক

এদিকে শুরু হয়ে গেছে অনুষ্ঠান। গানের তালে তালে সুন্দর নাচ করছে স্রোত। এই এত কঠিন একটা বিষয় এই কয়েক ঘন্টার মধ্যেই তুলে ফেলেছে স্রোত। যেটা দেখে রীতিমতো অবাক সার্থক। স্রোতকে নাচ করতে দেখতে এতটাই ভালো লাগছে যে সার্থক কিছুক্ষণের জন্য একেবারে চুপ হয়ে যায়। ফলে সে নিজের বলার একটা লাইন মিস করে ফেলে। বিষয়টা স্রোতের নজর এড়ায়নি। সে ভাবতে থাকে এটা যদি সে করতো তাহলে সার্থক স্যার তাকে সবার সামনে বকাবকি করত। সার্থকের বাবা তার চোখ দেখে বুঝতে পারে এই মেয়েটার প্রেমে পড়েছে সার্থক।

আরও পড়ুন: “দর্শনা আমার লাকি চার্ম, বিয়ের পর ও বাড়ির মেয়ে হয়ে গেছে…”, বিয়ের পর বউয়ের প্রশংসায় সৌরভ

মিথ্যে ঢাকতে ডাক্তারকে দোষারোপ করল নিলু

রাই যখন বাড়ি ফিরছিল তখনই তার সঙ্গে দেখা হয় নিলু আর সৌর্যর। স্বাভাবিকভাবেই কোনরকম পরিস্থিতি বিচার না করে রাইকে তারা ইচ্ছেমতো কথা শুনিয়ে দেয়। যদিও তাদের কথা আর রাইকে স্পর্শ করতে পারে না। এরপর তারা চলে যায় রিপোর্ট আনতে। রিপোর্টটা খুলে দেখে সেখানে এসেছে নেগেটিভ। এটা দেখে নিলু কিভাবে বিষয়টাকে সামাল দেবে বুঝতে না পেরে ডাক্তারের ওপরেই চিৎকার করতে থাকে। সে বলে এই রিপোর্ট ভুল কারণ সে যখন চেক করেছিল তখন নাকি ঠিক এসেছিল। এটা শুনে তার স্বামী তাকে বলে, এভাবে এত বড় একটা টেস্টের রিপোর্ট ভুল আসতে পারে না। বুঝতে পেরেছে কেন এতদিন নিলু ডাক্তার দেখাতে আসতে চাইছিল না।

Back to top button