এতদিনে সঠিক সিদ্ধান্ত নিল রাই! অনির্বাণকে চিরকালের মতন মন থেকে মুছে ফেলল সে!

সহ্য করতে করতে এইবার সহ্যের শেষ সীমাটাও পেরিয়ে গিয়েছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই। সম্প্রতি এই ধারাবাহিকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। বহুদিন ধরেই ধারাবাহিকটি দর্শকদের পছন্দের তালিকার একদম শীর্ষে অবস্থান করছিল। টিআরপি তালিকায় প্রথম পাঁচে না থাকতে পারলেও একাধিক দর্শকদের মনের প্রথম পাঁচে একদম প্রথমে অবস্থান করছে এই মেগা। এখানে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই কিছুদিন ধরেই বেশ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার প্রাথমিকভাবে পরীক্ষা করার পর জানায় রাই মা হতে চলেছে। অনির্বাণ এই কথাটাকেই চোখ বন্ধ করে বিশ্বাস করে এবং আর কোন কথাই শুনতে চায় না। রাই বারবার বলে অন্য ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। কিন্তু সেটা কিছুতেই কানে নেয় না অনির্বাণ। তার মনের আ’গুনে সবসময় ঘি ঢালতে থাকে সোহিনী। পরে জানা যায় রাই গর্ভবতী নয় বরং তার জটিল রোগ হয়েছে। কিন্তু এই কথাটা এখনো অব্দি অনির্বাণ জানে না।

মিঠিঝোরা আজকের পর্ব ৪ সেপ্টেম্বর (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 4 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাই অপারেশন শুরু হওয়ার আগে অনেকগুলো কথা স্রোতকে বলে। সে বলে, তার অবর্তমানে স্রোতকেই সমস্ত কিছু সামলাতে হবে। বাড়ির সবার দেখাশোনা করা থেকে শুরু করে, দোকান বাজার করা সবকিছু তাকেই দেখে রাখতে হবে। দাদাভাইকে ডাক্তার দেখাতে হবে। সে যেন এই দায়িত্ব গুলো ঠিকভাবে পালন করে। শুনেই কান্নাকাটি শুরু করে দেয় স্রোত। কারণ সে নিজের দিদির এমন পরিণতি কখনোই দেখতে চায়নি। আরে রাগ হতে থাকে অনির্বাণের ওপর।
চিরকালের মতন অনির্বাণের দিক থেকে মুখ ফেরালো রাই
এরপর হাসপাতালে চলে আসে রাইয়ের মা। তার সাথে আসে শৌর্য। সার্থকের বাবা তাদেরকে আসল সত্যিটা খুলে বলে। রাইয়ের মা সব শুনে নিজের মেয়ের কাছে ছুটে যায়। মা ঘরে ঢুকতেই সমস্ত অভিমান উগরে দেয় রাই। সে বলে, “আমি তো পা’প দূর করতে এসেছি। অনির্বাণ তো তাই বলেছে। তুমিও বিশ্বাস করেছ। আচ্ছা মা তুমি কি আমাকে আদৌ কখনো ভালবেসেছ? আমার তো মনে হয় না। না হলে তুমি বারবার কি করে এভাবে অবিশ্বাস করতে পারো! অনির্বাণ না হয় পরের ছেলে কিন্তু তুমি তো নিজের মা।” কান্নায় ভেঙে পড়ে নন্দিতা।
আরও পড়ুন: উত্তমকুমারের গলায় শশ্মানের মালা❗ মহানায়কের জন্মবার্ষিকীতে ফিরে দেখা কিছু মজার ঘটনা
এরপর রায় বলে, “অনির্বাণকে আমি এক সময় ভালোবেসেছিলাম এটা ভাবতেই আমার ঘৃ’ণা হয়। ও একটা অসুস্থ মানুষ ওর সুস্থ সমাজে থাকা উচিত নয়। তোমাদের সবাইকে একটা কথা জানিয়ে রাখছি। ও যেন আমার বিষয়ে কিছু জানতে না পারে। যদি আমি বেঁচে থাকি তাহলে ওর সঙ্গে আর সম্পর্ক রাখবো না। আর একই ভুল আমি করব না। আর যদি ম’রে যাই তাহলে ও যেন আমার ম’রা মুখ না দেখে। ধরে নাও এটাই আমার শেষ ইচ্ছে।” রাইয়ের মনের কষ্টগুলো বুঝতে পারে সেখানে উপস্থিত প্রত্যেকেই।
View this post on Instagram

