রাই হয়ে উঠলো অনামিকা! নতুন নামে নতুন ঠিকানায় নতুন জীবন শুরু করলো নায়িকা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে কোয়েল এবং নীলুকে অফিসার জেরা করতে থাকে তাদের মুখ থেকে সব সত্যি কথা শুনতে চায়। কিন্তু দুজনের একজনও মুখ খুলতে চায় না। এরপর অফিসার এক এক করে তাদের কুকীর্তির সব প্রমাণ তাদের সামনে তুলে ধরেন। তারপর বাধ্য হয়ে তাদের বিশেষ খাতির করা হয় জেলের ভিতর। পুলিশের মারের চোটে কোয়েল সব সত্যি কথা শিকার করে। এটাও বলে যে রাই মারা গিয়েছে। গুন্ডাদের হাত থেকে পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার।

mithijhora today episode 3 February

অন্যদিকে পুলিশ এসে রাইয়ের কাছে তার নাম, পরিচয় জানতে চায়। কিন্তু রাই কিছুই বলতে পারে না। সবার ধারণা রাই সাময়িক ভাবে নিজের স্মৃতিশক্তি হারিয়েছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই বোঝা যায় আসলে রাইয়ের সব কিছুই মনে আছে। আসলে নিজের মনে মনে সে ঠিক করেছে কদিন এরকম নাম, পরিচয়হীন জীবন কাটাবে।

মিঠিঝোরা আজকের পর্ব ৪ ফেব্রুয়ারি (Mithijhora Today Episode 4 February)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে নতুন বাড়ি এসে সবাই তো রাইকে দেখে ভীষণই খুশি। খুব অল্প সময়ের মধ্যেই রাইকে তারা আপন করে নিয়েছে। অন্যদিকে পুলিশ এসে রাইয়ের মৃত্যুর আশঙ্কার কথা বললে কেউই তা মানতে চায়নি, সবাই কান্নায় ভেঙে পড়েছে। এদিকে অনির্বাণ মরিয়া হয়ে উঠেছে রাইকে খুঁজে পাওয়ার জন্য। সে পুলিশকে সবরকম ভাবে সাহায্য করছে। এদিকে পুলিশের ধারণা রাইকে হয়তো কিডন্যাপাররা মেরে অন্য জায়গায় ফেলে দিয়েছে। কিন্তু অনির্বাণ বলছে রাই বেঁচে আছে।

আরও পড়ুনঃ ঘর শত্রু বিভীষণ! রায়ানের পিঠে ছুরি মা’রলো তারই বন্ধু! দুর্ধর্ষ আজকের পর্ব!

এদিকে রাই তো কটাদিন সকলের থেকে নিজেকে দূরে রাখতে চাইছে। সে আর তার পুরনো জীবনে ফিরতে চায় না। কদিন পরেই এখান থেকে জুপিটার স্কুলে আবারো সে চাকরি নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। এদিকে যাদের বাড়িতে রাই আশ্রয় নিয়েছে তারা রাইয়ের নতুন নাম দেয় অনামিকা। এবার থেকে অনামিকা নামেই সকলের সামনে দাঁড়াবে রাই। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button