আর ঝগড়া নয়, এবার হাত মেলাল স্রোত-সার্থক! হঠাৎ করে সন্ধি স্থাপন? কি চলছে তাদের মনে?

মানুষের জীবনে প্রেম অনেক রকম ভাবে আসে। তবে ঝগড়া করতে করতে প্রেমে পড়ে যাওয়ার বিষয়টা বেশ অন্যরকম। তুমুল ঝগড়ার মাঝেও যে প্রেম হতে পারে সেটাই প্রমাণ করল জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের বোন স্রোত এবং সার্থক। তাদের এই মিষ্টি মিষ্টি প্রেমের গল্প দেখতে বেশ পছন্দ করছেন দর্শক মহল। এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে আর আরাত্রিকা মাইতিকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেক বড় এক রোগের সাথে লড়াই করে বর্তমানে সুস্থ রয়েছে নায়িকা রাই। নিজের জীবনটাকে নিজের মতন করে উদযাপন করছে সে। এর মাঝে সে চেষ্টা করছে নিজের বোনের জীবনটাকে নতুন করে তৈরি করে দেওয়ার। স্রোত নিজের মুখ ফুটেই কিছুই বলতে পারে না। নিজের অনুভূতিগুলো বোঝার মতন বুদ্ধি তার মধ্যে তৈরি হয়নি। তাই সার্থকের বাবার সাথে কথা বলে সে চেষ্টা করছে। স্রোত সার্থকের চার হাত এক করে দেওয়ার।

মিঠিঝোরা আজকের পর্ব ৩ অক্টোবর (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 3 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, স্রোতের সঙ্গে গল্পে মেতে উঠেছে আঙ্কেল এবং তার বন্ধু ও বন্ধুর ছেলে সৌভিক সৌভিক। সবাই মিলে বেশ মজা করেই সন্ধ্যা উদযাপন করছে। যদিও এই বিষয়টা একেবারেই ভালো লাগছে না সার্থকের। সে দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্রোতের দিকে তাকিয়ে রয়েছে আর মনে মনে রাগে ফুঁসছে। মাঝেমধ্যেই চোখে চোখ পড়ে যাচ্ছে স্রোতের সাথে স্বার্থকের।
এরপর সার্থককে দেখে তাকে ঘরের মধ্যে ডেকে আনে তার বাবা। সার্থক যদিও মোটেই সেখানে থাকতে রাজি ছিল না। এরপর একেবারে ব্র’হ্মাস্ত্র প্রয়োগ করে আঙ্কেল। সে সবার সামনে বলে, স্রোত তার মেয়ের মতন। আর মেয়েকে ভালো জায়গায় পাত্রস্থ করতে সব বাবাই চায়। তারপর সে সবার সামনে বলে, “আমি ঠিক করেছি আমি আমার মেয়েকে সার্থকের হাতে তুলে দেব।” এটা শুনে অবাক হয়ে যায় স্রোত আর সার্থক।
আরও পড়ুনঃ দূরে থেকেও আঁখির কষ্টে ভাগ বসাচ্ছে ঝিলিক! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
হাত মেলাল স্রোত সার্থক
কিছুক্ষণ ধরে তাদের দুজনের মধ্যে ঝামেলা চলে। এরপর তারা দুজন মিলে একটু আলাদা হয়ে যায়। সাইডে গিয়ে নিজেদের মধ্যে শালা পরামর্শ শুরু করে। তারা দুজনেই বুঝতে পারছে এই ঘটনায় দুজনেরই বাড়ির লোকেদের মদত রয়েছে। তারা ঠিক করে একে অপরকে তারা বিয়ে করবে না। আর এবার তাদেরকে হাতে হাত মিলিয়ে এগিয়ে ভাঙতে হবে। সেই করতে গিয়েই একে অপরের সঙ্গে হাত মেলায় স্রোত সার্থক। এই ঘটনা দেখে একেবারে চমকে যায় রাই এবং সেখানে উপস্থিত প্রত্যেকে। তবে কি এবার ঝগড়া শেষে প্রেমের পালা?

