সব জেনেও না জানার ভান করছে রাই! পুলিশের হাতে বেধড়ক মার খেয়ে মুখ খুললো কোয়েল! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পুলিশ অনির্বাণ, বউমনি সবার থেকে সবকিছু জানতে চায়। অনির্বাণ তখন বলে সে রাইয়ের নামে তার বাড়ি লিখে দিয়েছিল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। কারণ বউমনি বা সার্থক কেউই এ বিষয়ে কিছু জানতো না। আর রাইও হয়তো এ বিষয়ে কিছু জানতে না। রাই অনির্বাণের সঙ্গে যোগাযোগ করে এই বাড়ি ফিরিয়ে দিত। পুলিশ অফিসার বুঝতে পারে এই বাড়ির জন্যই হয়তো কিডন্যাপ করা হয়েছে রাইকে। এরপর জানা যায় নীলু এবং কোয়েল বর্তমানে যেখানে লুকিয়ে রয়েছে সেই জায়গার খোঁজ পেয়েছে তারা। সেখানে যার অফিসার তার গোটা টিম নিয়ে।
কোয়েল এবং নীলুকে কে হাতেনাতে ধরে। কিন্তু নীলু এখনো ডেসপারেটের মতো কাজ করে যাচ্ছে। সে কিছুতেই স্বীকার করছে না তার দিদির কিডন্যাপিং এর পেছনে তার হাত রয়েছে। পুলিশ অফিসারকে ভয় দেখিয়ে সেখান থেকে বেঁচে পালানোর চেষ্টা করছে। কিন্তু পুলিশ অফিসারের সাথে চালাকি করে কোন লাভ হয় না। পুলিশ রাইয়ের কিডনাপিং এর জন্য নীলু এবং কোয়েলকে অ্যারেস্ট করে। এদিকে রাই তো হাসপাতালে ভর্তি, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। স্মৃতিশক্তি হারিয়েছে রাই।
মিঠিঝোরা আজকের পর্ব ৩ ফেব্রুয়ারি (Mithijhora Today Episode 3 February)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে কোয়েল এবং নীলুকে অফিসার জেরা করতে থাকে তাদের মুখ থেকে সব সত্যি কথা শুনতে চায়। কিন্তু দুজনের একজনও মুখ খুলতে চায় না। এরপর অফিসার এক এক করে তাদের কুকীর্তির সব প্রমাণ তাদের সামনে তুলে ধরেন। সবদিক থেকে ফেঁসে গেছে জেনেও নীলু ও কোয়েল কিছুতেই মুখ খুলতে চায় না। তারপর বাধ্য হয়ে তাদের বিশেষ খাতির করা হয় জেলের ভিতর। পুলিশের মারের চোটে কোয়েল সব সত্যি কথা শিকার করে। এটাও বলে যে রাই মারা গিয়েছে। গুন্ডাদের হাত থেকে পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার।
আরও পড়ুন: জলসার পর্দায় হারিয়ে যাওয়া দুই নায়িকা! একই ধারাবাহিকে ফিরছেন মা সিরিয়ালের ঝিলিক আর সকলের প্রিয় দীপান্বিতা রক্ষিত!
অন্যদিকে পুলিশ এসে রাইয়ের কাছে তার নাম, পরিচয় জানতে চায়। কিন্তু রাই কিছুই বলতে পারে না। সবার ধারণা রাই সাময়িক ভাবে নিজের স্মৃতিশক্তি হারিয়েছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই বোঝা যায় আসলে রাইয়ের সব কিছুই মনে আছে। আসলে নিজের মনে মনে সে ঠিক করেছে কদিন এরকম নাম, পরিচয়হীন জীবন কাটাবে। যেখানে তার নিজের পেটের বোন তার শত্রু সেখানে ফিরে গিয়ে কি করবে সে। এদিকে পুলিশ রাইয়ের এই মৃত্যুর খবর কোয়েলদের থেকে জানতে পেরে রাইয়ের পরিবারের সবাইকে জানায়। এবারে দেখার অপেক্ষা আগামী দিনে কি হয়।

