ভেস্তে গেল নীলুর সব প্ল্যান! কিড’ন্যাপারদের হাত থেকে পালাতে গিয়ে মৃ’ত্যুর কোলে ঢলে পড়লো রাই!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রাইকে দিয়ে ঐ কাগজে জোর করে সই করানোর চেষ্টা করতে থাকে তারা। কিন্তু রাই কিছুতেই রাজি হয়না। সে বারবার বলতে থাকে আগে তাকে দেখাতে হবে কিসের কাগজ কারা কেন এসব করছে। রাইয়ের জেদের জন্য বাধ্য হয়ে তারা রাইকে কাগজ গুলো দেখায়। কাগজগুলো দেখে তো রীতিমতন অবাক হয়ে যায় রাই।

Mithijhora, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Mithijhora Today Episode 28 January, মিঠিঝোরা আজকের পর্ব ২৮ january, মিঠিঝোরা আজকের পর্ব

সব সত্যি জানার পর রাই আর কাগজ গুলোতে সই করতে রাজি হয় না। কারণ কারা তার থেকে এই কাগজে সই করিয়ে অনির্বাণের বাড়ি দখল করতে চাইছে সেটাই বুঝতে পারছে না। এদিকে রাইকে ফোনে না পেয়ে তো অস্থির হয়ে যায় সকলেই। অন্যদিকে রাই কি করে এই বিপদ থেকে বেরোবে সেটাই ভাবতে থাকে।

মিঠিঝোরা আজকের পর্ব ২৯ জানুয়ারি (Mithijhora Today Episode 29 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রাই বাথরুমে যাওয়ার নাম করে কি করে সেখান থেকে পালানো যায় সেই চিন্তা করতে থাকে। সেখানে কোন উপায় খুঁজে না পেয়ে বাধ্য হয়ে বেরিয়ে আসে। তারপর আবারও রাইকে তারা চাপ দিতে থাকে কাগজে সই করার জন্য। অন্যদিকে রাইকে ফোনে না পেয়ে বাধ্য হয়ে বিক্রম ফোন করে সার্থককে। তারপর হঠাৎই স্রোতের ফোনে একটা ফোন আসে, সার্থক ফোনটা ধরে। রাইয়ের যে স্কুলে জয়েন করার কথা ছিল সেখানকার প্রধান শিক্ষিকা ফোন করেছে। তিনিও জানান রাই সেখানে এখনও পৌঁছেনি। এদিকে তিনি কাউকেই নাকি পাঠাননি রাইকে আনতে যাওয়ার জন্য।

সবটা শোনার পর দুজনে মিলে যায় থানায়। সেখানে অফিসারকে সবটা খুলে বলে। পুলিশের কাছে সব তথ্য দিয়ে আসে তারা। এদিকে নীলু আর কোয়েল তো কি করে পালাবে, কোথায় পালাবে সেই প্ল্যান করতে থাকে। কারণ রাই এখনও কাগজে সই করে দেয়নি। আর এতক্ষণে তার খোঁজ খবর শুরু হয়ে গিয়েছে। এদিকে বিক্রম থানায় বলে এসেছে রাইয়ের গায়েব হওয়ার পিছনে সে নীলুকে সন্দেহ করে।

আরও পড়ুনঃ অভিনেত্রীর কান্ড দেখে অবাক টলি পাড়া! পাকিস্তানি ছেলেকে বিয়ে করে বসলেন জনপ্রিয় নায়িকা!

আর অন্যদিকে সই না পেয়ে তারা বন্দুক দিয়ে রাইকে ভয় দেখাতে থাকে। কিন্তু রাই কোনোভাবেই সই করবে না। কোন মতে রাই তাদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে সেখান থেকে কোনরকমে বেরিয়ে আসে। কিন্তু যেখান থেকে বেরিয়ে আসার পরেই রাইয়ের সাথে ঘটে বিরাট দুর্ঘটনা। রাস্তাতেই একটা বড় গাড়ি অসাবধানতায় রাইকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। আর তাতেই মাথা ফেটে রক্ত বেরোতে থাকে তার। কিডন্যাপাররা ভাবে হয়তো রাই মারা গেছে, তারা এই খবরটা সঙ্গে সঙ্গে দেয় নীলুকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button