অভিনেত্রীর কান্ড দেখে অবাক টলি পাড়া! পাকিস্তানি ছেলেকে বিয়ে করে বসলেন জনপ্রিয় নায়িকা!

বিয়ের মরশুমে একের পর এক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা নিজেদের পছন্দের পাত্র পাত্রীর গলায় মালা দিচ্ছেন। একের পর এক বিয়ে লেগেই রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)। বিয়ের মরশুমে একাধিক সেলিব্রেটিরা নিজেদের নতুন জীবন শুরু করেছেন। সেরকমই আরো একজন জনপ্রিয় অভিনেত্রী শুরু করতে চলেছেন নিজের নতুন জীবন।

অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চা হয়ে থাকে। সেই চর্চার মাধ্যমে জানা গিয়েছে খুব শীঘ্রই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় চর্চিতা অভিনেত্রী বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। অভিনেত্রীর জীবনে এর আগেও প্রেম এসেছে বহুবার। সেই সম্পর্ক ভেঙেও গিয়েছে বহুবার। তবে অবশেষে নিজের পছন্দের পাত্রকে নিয়ে ছাদনা তলায় যাবেন অভিনেত্রী।

এর আগে দু’বার বিয়ে করেছেন তিনি। তবে কোনোটাই সুখের হয়নি। দু’বারই ব্যর্থ হয় অভিনেত্রীর বিয়ে। এটা অভিনেত্রীর তৃতীয় বিয়ে। তবে গত দু’বারের মতো নাকি আর ভুল করবেন না, বদ্ধপরিকর তিনি। অভিনেত্রীর হবু বর একাধারে পুলিশ, আবার অভিনেতাও বটে।

তবে জানেন কি পাত্র কোথাকার? বিয়ের পর অনেক অভিনেত্রী বিদেশে চলে যান সেটেল হতে। এবারে সেরকমই দেশের মাটির ছেড়ে প্রতিবেশী দেশের অভিনেতার গলায় মালা দিচ্ছেন অভিনেত্রী। অভিনেত্রী এ বার বিয়ে করছেন সীমান্তপারের পাত্রকে। অভিনেত্রীর হবু স্বামী পাকিস্তানি। পাকিস্তানে গিয়ে নাকি বহু বিয়ের প্রস্তাব পান তিনি। সেখান থেকেই বেছে নেন মনের মানুষকে।

জনপ্রিয় সেই বলি অভিনেত্রীর নাম রাখি সাওয়ান্ত। প্রথম বার রিয়্যালিটি শোয়ের মঞ্চে স্বামীকে প্রকাশ্যে নিয়ে আসেন। তার অল্প দিনের মধ্যে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। দ্বিতীয় বার উঠতি এক অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন। তার পর ফের থানাপুলিশ-সহ নানা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাখি। তবে এবার আর সেই ভুল করবেন না। পাত্রের নামে দোদি খান।

আরও পড়ুনঃ মুম্বাইতে যেতে না যেতেই প্রথম সহ অভিনেতা অর্কপ্রভকে নিয়ে একি বললেন অভিকা! শুনে বেজায় কষ্ট পেলেন ভক্তরা!

Rakhi Sawant

রাখির কথায়, ‘‘ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না। আমি পাকিস্তানিদের ভালবাসি।’’ রাখি জানান, বিয়ে হবে পাকিস্তানে, ইসলাম ধর্মের নিয়ম অনুসারে। তবে বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। মধুচন্দ্রিমায় যাবেন নেদারল্যান্ডসে। সংসার পাতবেন দুবাইয়ে।

Back to top button