পথের কাঁটা পথেই পি’ষে দিল নীলু! অজান্তেই সর্বনাশের পথে রওনা দিল রাই! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে নীলুকে বাড়িতে আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না তার দাদা। এদিকে নীলু রাইয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করে বাড়ি ছেড়ে যাবার আগে, কিন্তু তার দাদা স্পষ্ট জানিয়ে দেয় তাকে একটা পয়সাও দেওয়া হবে না। রাই বলে তার কাছে আপাতত ২৪ হাজার টাকা আছে সেটা যেন নিয়ে যায় নীলু। এদিকে নীলু উকিলের চিঠি দেখে সবার আড়ালে দরজা বন্ধ করে সেই চিঠি পড়ে দেখে অনির্বাণ রাইকে তার বাড়ি লিখে দিয়েছে। আর এই ব্যাপারটা তো নীলুর একেবারেই সহ্য হয় না। সে ভাবতে থাকে কিভাবে সে এই সম্পত্তি নিজের নামে করবে। তাইজন্য নীলু কোয়েলের সাথে হাত মিলিয়ে আবার রাইয়ের ক্ষতি করার প্ল্যান করে।

Mithijhora, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Mithijhora Today Episode 22 January, মিঠিঝোরা আজকের পর্ব ২২ january, মিঠিঝোরা আজকের পর্ব

মিঠিঝোরা আজকের পর্ব ২৪ জানুয়ারি (Mithijhora Today Episode 24 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রাইয়ের চাকরি পাকা হয়ে গেছে। আজ রাতের ট্রেনেই তার কালিম্পং যাওয়ার কথা রয়েছে। রাই চলে যাবে দেখে বাড়ির সবার তো ভীষণই মন খারাপ। কারণ রাইয়ের সাথে এতদিন যা যা হয়েছে তাতে ভীষণই চিন্তায় রয়েছে তার দাদা মা। রাইয়ের দাদা মা তারাও রাইয়ের সাথে অনেক অন্যায় করেছে।

এদিকে অনির্বাণ সমানে রাইকে ফোনে চেষ্টা করে যায়, কিন্তু রাই ফোন তোলে না। অনির্বাণের কারণে বারবার রাই কষ্ট পায়। তবে এবারে আর অনির্বাণের কাছে ফিরবে না সে। এদিকে নীলু আর কোয়েল অনির্বাণ যে রাইয়ের নামে বাড়ি লিখে গেছে সেটা কিভাবে নিজেদের নামে করে নেওয়া যায় সেটারই প্ল্যান করতে থাকে। নীলু তার উকিলকে লিখে সেটা নিজের নামে করে নেওয়ার প্ল্যান করে। আর অন্যদিকে রাইয়ের ক্ষতি করার জন্য প্ল্যান করে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! বিয়ের আগেই ভয়ংকর দুর্ঘটনা! মিত্তির বাড়ির শুটিং ফ্লোরে পড়ে গিয়ে গুরুতর আহত অনন্যা!

সেই প্ল্যান মতন একজন মহিলা রাইয়ের বাড়িতে গিয়ে বলে স্কুলের প্রধান শিক্ষিকা অফিসিয়াল গাড়ি পাঠিয়েছে রাইয়ের জন্য। যাতে রাই সবার সাথে একসাথে যেতে পারে। কিন্তু এটা তো রাইকে কিডন্যাপ করার প্ল্যান। রাইয়ের তো এসবে সন্দেহ হয়না। কিন্তু রাইয়ের জন্য যে কি অপেক্ষা করে আছে সেটাই দেখার অপেক্ষা।

Back to top button