আর ক্ষমা নয়! মায়া ত্যাগ করল রাই! দিদি বোনের সম্পর্ক ভুলে নীলুকে বাড়ি থেকে তাড়িয়ে দিল সে! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে অনির্বাণের মিথ্যে সন্দেহের কারণে আবারও রাইয়ের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। রাই অনির্বাণের মাঝে অনির্বাণে প্রথম স্ত্রী আসার পর নানান রকম ঝামেলা হয়। অনির্বাণের জীবনে আবার ফিরে আসার জন্যই তাদের সংসারে অশান্তি সৃষ্টি করে তার প্রথম স্ত্রী কোয়েল। কোয়েলের সাথে হাত মেলায় নীলু। নিজের দিদির ক্ষতি করার জন্য কোয়েলকে নানান রকম ভাবে সাহায্য করে সে। অনির্বাণের চোখে রাইকে ছোট করতে থাকে তারা ফন্দি আঁটে। তাদের প্ল্যান সফল হওয়ায় অনির্বাণ রাইকে ডিভোর্স দিয়ে কোয়েলকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

মিঠিঝোরা আজকের পর্ব ২০ জানুয়ারি (Mithijhora Today Episode 20 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে কোয়েল অনির্বানের এঙ্গেজমেন্ট এর আগেই রাই তাদের বিশেষ দিনে সেখানে উপস্থিত হয় এবং আগের দিন নীলু এবং কোয়েল মিলে যে রেস্টুরেন্টে দেখা করে সমস্ত প্ল্যান নিয়ে কথা বলছিল রাই সবকিছু রেকর্ড করে নেয়। আর অনির্বাণের সামনে আসল সত্যিটা তুলে ধরে।
এদিকে বাড়িতে এসে দাদা, মা বৌদি সবার সঙ্গে নীলুর আসল চেহারাটা তুলে ধরে রাই। অনেক অপমান অবহেলা সহ্য করেছে রাই এতদিন ধরে। তার বোনকে বারবার বিপদের হাত থেকে রক্ষা করেছে। বোনের সমস্ত বড় ছোট ভুল ক্ষমা করে দিয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে নীলু তার দিদির উপর হিংসায় বারবার প্রতিশোধ নিয়েছে। নীলুর আসল চেহারা দেখার পর তো তার মা দাদা কেউই তাকে বাড়িতে এক মুহূর্ত রাখতে চায় না সঙ্গে সঙ্গে বাড়ি থেকে রাতের বেলা বের করে দিতে চায় কিন্তু রায় সবাইকে অনুরোধ করে রাত তো নিলুকে যাতে আশ্রয় দেয় তারা কাল সকালে নিল যেন এই বাড়ি থেকে চলে যায়।
আরও পড়ুনঃ বাটার বেগুনি থেকে মটন লাহরী! ভাজা রসগোল্লা থেকে মালাই চমচম! বিয়ের মেনু দেখলে চোখ কপালে উঠবে আপনারও!
আসলে বোনের অন্যায়গুলো ক্ষমা করে দিতে দিতে রাই বুঝতে পেরেছে তার প্রথম দিনই নীলুর প্রতি দুর্বল হওয়া ঠিক হয়নি। তার জন্য আজ নীলুর এত অধঃপতন। রাই স্বীকার করছে তার ভুলের জন্যই নিলু আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বোনের প্রতি এবার সত্যিই সব ভালোবাসা, মায়া ত্যাগ করল রাই।

