বাটার বেগুনি থেকে মটন লাহরী! ভাজা রসগোল্লা থেকে মালাই চমচম! বিয়ের মেনু দেখলে চোখ কপালে উঠবে আপনারও!

কাল ১৯শে জানুয়ারি অবশেষে বৈদিক মতে বিয়ে সারলেন জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল (Shweta-Rubel)। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্কের এখন শ্বেতা রুবেলের অর্ধাঙ্গিনী। বিয়ের আয়োজন বেশ ধুমধাম ভাবেই হয়েছে। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা (Sweta Bhattacharya)। আর রুবেল (Rubel Das) পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি।
বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা গিয়েছে। এদিন রুবেল শ্বেতার সিঁথিতে সিঁদুর দেওয়ার পাশাপাশি শ্বেতাও রুবেলের কপালে সাম্যের সিঁদুর ছুঁইয়ে দেন। এই বিয়েতে কন্যাদানের রীতি হয়নি।

রবিবার দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে বসেছিল শ্বেতা-রুবেলের বিয়ের আসর। শ্বেতা রুবেলের বিয়েতে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন টলিপাড়ায় বিশিষ্ট মানুষরা। বিয়ের আগে কনের সাজে সেজে ফুলের আচ্ছাদনের নিচ দিয়ে সঁইয়া সুপারস্টার গানে নেচে বিয়ে করতে ঢুকতে দেখা যায় শ্বেতাকে। অন্যদিকে প্রসেনজিৎ-এর চোখ তুলে দেখো না গানে নাচতে নাচতে শ্বেতাকে বিয়ে করতে ঢোকেন রুবেল দাস।
রুবেল-শ্বেতার বিয়েতে ছিল খাওয়া-দাওয়া এলাহি আয়োজন। শ্বেতার দিদি তনুশ্রী এক সংবাদমধ্যমকে জানিয়েছেন, রকমারি স্টার্টারে মাছ-মাংসের এলাহি আয়োজন। থাকবে রকমারি স্যালাড। এ ছাড়াও কুলচা, চানা, ফিশফ্রাই, পোলাও, সাদা ভাত, পাঁঠার মাংস, মুরগির মাংস। মধুরেণ সমাপয়েৎ কম মিষ্টির কালাকাঁদ, নতুন গুড়ের রসগোল্লা-সহ চার রকমের মিষ্টিতে।
আরও পড়ুনঃ বিয়ের এক বছর হওয়ার আগেই একি সর্বনাশ! অদ্ভুত কান্ড ঘটিয়ে ফেললেন আদৃত পত্নী কৌশাম্বি চক্রবর্তী!
মেনুতে ছিল ফিস রোল, গ্রিন চাটনি ও স্যালাড, মাসালা কুলচা, চিকেন ভর্তা, দেরাদুন রাইস, মোগলাই ডাল, বাটার বেগুনি, ভেটকি পাতুরি, কাশ্মীরি পোলাও, মটন লাহরি, চাটনি পাপড়, ভাজা রসগোল্লা, মালাই চমচম, কালাকাঁদ, আইসক্রিম, পান।

