বন্ধুর সাথে হাত মিলিয়ে টিয়ার স’র্বনাশ করল নীলু! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি করা যায় না! এই ধারণা যে ভ্রান্ত সেটা বর্তমান পরিস্থিতি থেকে প্রমাণিত। আর এই মুহূর্তে ঠিক তেমনটাই করতে চলেছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের বোন নীলাঞ্জনা। নিজের স্বার্থে এবার নিজের ননদের দিকে হাত বাড়িয়েছে সে। যত দিন যাচ্ছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে এই ধারাবাহিকের গল্প।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, এই মুহূর্তে বিক্রমের অপারেশন নিয়ে ব্যস্ত রাই। এছাড়াও তার মনে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে। কারণ সেই হাসপাতালের ডাক্তার তার বিষয়ে সব কিছুই জানে। কি করে জানলে সেটা গোপন রেখেছে সে। বেশ কিছু জিনিস জানার জন্য রাই সাহায্য নিচ্ছে অনির্বাণের বোন শর্মির। অন্যদিকে নীলাঞ্জনা এখন বেশ খুশি। কারন সে টিয়াকে একেবারে হাতের মুঠোয় করে নিয়েছে।

MithiJhora, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, MithiJhora Today Episode, MithiJhora Today Episode 15 October মিঠিঝোরা আজকের পর্ব ১৫ অক্টোবর, মিঠিঝোরা আজকের পর্ব

মিঠিঝোরা আজকের পর্ব ১৬ অক্টোবর (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 16 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাই হাসপাতালে আছে এটা না জেনেই সেখানে চলে আসে অনির্বাণ। যখন জানতে পারে যে রাই সেই হাসপাতালে উপস্থিত তখন তাড়াতাড়ি করে নিজের বন্ধুর কেবিনে লুকিয়ে পড়ে অনির্বাণ। এরপর অনির্বানের ডাক্তার বন্ধু জানতে পারে রাই ওই স্পেশাল ফান্ডের খোঁজ খবর করছে। শুনেই বেশ পেয়ে যায় তৌসিফ। কারণ রাই যদি এভাবে খোঁজ খবর নিতে থাকে তাহলে সবটা তার সামনে চলে আসবে। অনেক কষ্ট করে সে রাইয়ের মন অন্যদিকে ঘোড়ায়।

টিয়ার সর্বনাশ করল নীলু

এদিকে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে নীলাঞ্জনাকে ফোন করে তার সেই পুরোনো বন্ধু। এরপর হঠাৎ করেই চমকে যায় নীলাঞ্জনা। কারণ তার সেই বন্ধু সেখানে উপস্থিত ছিল। সে নীলাঞ্জনাকে বলে, একটা দরকার এদিকে এসেছিল আর হঠাৎই তাদের দেখা হয়ে যায়। সে নীলাঞ্জনার সাথে আবারও আড্ডা দিতে চায়। নীলাঞ্জনা তখন বারবার বলতে থাকে সে একা নেই, তার সাথে তার ননদ টিয়া রয়েছে। তাই আজকে আড্ডা দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: আঁখির সাথে হওয়া অ’ন্যায়ের ব’দলা নিতে তৈরি জুডো ঝিলিক! দুর্ধর্ষ আজকের পর্ব

ছেলেটা নীলাঞ্জনাকে বলে, কি করলে নীলাঞ্জনা আর ননদের অর্থাৎ টিয়ার নাগাল পাবে সে? তখন নীলাঞ্জনা বলে, তারা একটা ক্যাফেতে যাবে। সেও যেন সেই ক্যাফেতে চলে আসে। সবটাই যেন মনে হয় হঠাৎ করেই হয়েছে। তার বন্ধু রাজি হয়ে যায়। এরপর নীলাঞ্জনা সেখান থেকে চলে গেলে সেই ছেলেটা তার আরেক বন্ধুকে বলে, ওই মেয়েটাকে বাগে আনতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। এর পিছু ছাড়লে চলবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে, আরও একবার টিয়ার স’র্বনাশ করতে চলেছে নীলাঞ্জনা।

Back to top button