কুকুরের লেজ কখনো সোজা হয় না, প্রমাণ করল অনির্বাণ! নায়কের প্রতি ঘৃ’ণা বাড়িয়ে দিল আজকের পর্ব

দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধীরে ধীরে দর্শকের মনের জায়গাও তৈরি করে নিয়েছে। টিআরপি তালিকাতে খুব একটা ভালো ফলাফল না করতে পারলেও একেবারে পিছিয়ে নেই ধারাবাহিকটি। প্রতি সপ্তাহতেই নতুন নতুন চমক নিয়ে আসে এই ধারাবাহিক। বর্তমানে তো আরো টানটান উত্তেজনা পরবো হচ্ছে এই ধারাবাহিকে পর্ব চলছে। ধারাবাহিকের মূল চরিত্র রাই, অনির্বাণ, শৌর্য এর পাশাপাশি আরো অনেকেই রয়েছে, প্রত্যেকের চরিত্রই বেশ গুরুত্বপূর্ণ।
কয়েক সপ্তাহ আগেই ধারাবাহিককে দেখানো হয়েছিল রাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে অনির্বাণের। শৌর্য এর সঙ্গে বিয়ে ভাঙ্গার পরই রাইয়ের দেখা অনির্বাণের সঙ্গে। অনির্বাণের মধ্যে নিজের মনের মানুষকে খুঁজে পায় রাই। কিন্তু রাইয়ের এই সিদ্ধান্ত জীবনের সবথেকে বড় ভুল হয়ে যাবে তা সে নিজেও বুঝতে পারেনি। আসলে অনির্বাণ হলো একজন সন্দেহ বাতিক মানুষ। যেকোনো ছোট ছোট ব্যাপারই অনির্বাণের মধ্যে সন্দেহের বীজ রোপন হয়ে যায় এবং সেই সন্দেহ এতটাই বড় আকার ধারণায় যে উল্টো দিকের মানুষটা মানসিকভাবে ভেঙে পড়ে।

অনির্বাণ এবং রাই সম্পর্কে আসার পরও এই ধরনের ঘটনা একাধিক বার ঘটেছে। রাইকে সন্দেহ করা থেকে শুরু করে অপমান করা কোন কিছুই করতে বাদ রাখেনি অনির্বাণ। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে রাইয়ের অসুস্থতার পর্ব। কিছুদিন আগে ধারাবাহিক দেখানো হয় টিউমার ধরা পড়ছে রাইয়ের এবং সেই টিউমার অপারেশন করতে স্রোতের হাসপাতালে ভর্তি রয়েছে সে। স্বাভাবিকভাবেই অপারেশন সফল হয়েছে। এই খবর জানতে পেরে অনির্বান ছুটে এসেছে রাই কে দেখতে। এর আগে অনির্বাণ রাইয়ের অসুস্থতা নিয়ে একাধিক নোংরা ইঙ্গিত করেছে রাইকে। যদিও পরে সব সত্যিটা জানতে পেরে অনুতাপ করছে নিজের সেই সমস্ত কাজকর্মের জন্য।
মিঠিঝোরা আজকের পর্ব (Mithijhora Today Episode 12 September)
সম্প্রতি ধারাবাহিকের আজকের পর্বের একটি ভিডিও ক্লিপ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে অনির্বাণ তার মাকে দায়ী করছে তার এই ব্যবহারের জন্য। অনির্বাণ যখন ভুল পথে চালিত হচ্ছিল তখন তার মা তাকে ফিরিয়ে আনেনি কেন অনির্বাণের ভুলটা ধরিয়ে দেয়নি তার মা সেই নিয়ে কথা শোনাচ্ছে। অনির্বাণের মা উল্টোদিকে অনির্বাণকে দোষারোপ করতে থাকে। আর অন্যদিকে রাই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে ধীরে ধীরে। রাইয়ের এই অসুস্থ সময় সব সময় দিদির ছায়া হয়েছিল স্রোত। দিদির অপারেশনের সময় থেকে শুরু করে বাড়িতে নিয়ে যাবার সময় পর্যন্ত একার হাতে সব সামলেছে। পাশে ছিল রাইয়ের বৌমনি এবং বাড়ির লোকজন। সব থেকে বড় কথা হলো রাইয়ের বিপদের দিনেও রাইয়ের পাশে ছিল শৌর্য।
রাইকে বাড়ি নিয়ে যেতে হাজির হলো অনির্বাণ
আজকের পর্বে দেখানো হবে রাই সুস্থ হবার পর বাড়ি নিয়ে যাবার জন্য এসেছে স্রোত এবং বৌমণি। ডাক্তারের সঙ্গে সমস্ত কথাবার্তা বলে রাই কে সুস্থ ভাবে বাড়ি নিয়ে যাচ্ছে তারা। অন্যদিকে রাইয়ের এই বড় অপরেশন স্রোতের আঙ্কেল অর্থাৎ স্রোতের সার্থক স্যারের বাবার বড় ভূমিকা রয়েছে তার জন্য সার্থক কে বারবার ধন্যবাদ জানায় সে।
আরও পড়ুনঃ নাচের তালে অতীতে ফিরে গেল মধুবনী! মায়ের অতীত গ্রাস করলো মিহির জীবন!
তারপরই সার্থক, স্রোত এবং বউমোনি মিলে রাই কে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যায়। সেইসময় স্রোত কে ফোন করে শৌর্য। ফোন করে রাইয়ের খোঁজ খবর নেয়। একজন প্রকৃত বন্ধু হিসেবে পাশে দাঁড়ায়। এবারের দেখার অপেক্ষা আগামী পর্বে কী অপেক্ষা করছে রাইয়ের জন্য। অনির্বাণ রাই কে ফিরিয়ে নিয়ে যেতে এলে কি সিদ্ধান্ত নেবে রাই।

