অনির্বাণের চরিত্রে আমূল পরিবর্তন! রাইকে অপমান করায় সোহিনীকে যোগ্য জবাব দিল সে!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় তিন অনের কাহিনী মন জয় করে নিয়েছে দর্শকদের। পর্দায় রাই-অনির্বাণের জুটি শুরুর থেকেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং সুমন দের (Suman Dey) দুর্দান্ত রসায়ন ভীষণ পছন্দ করেছেন ধারাবাহিক প্রেমী গৃহিণীরা।
তবে সম্প্রতি রাই আর অনির্বাণের জীবনে এসেছে একের পর ঝড়। নীলুর পাঠানো ছবিগুলো ওলোট পালোট করে দিয়েছিল রাই আর অনির্বাণের সাজানো নতুন সংসার। এমনকি পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে রাইকে ডিভোর্সের নোটিশও পাঠিয়ে দিয়েছিল অনির্বাণ। যদিও তাতে ইন্ধন যুগিয়েছিলেন অনির্বাণের মা সোহিনী। অনির্বাণের স্ত্রী হিসেবে রাইকে একেবারেই মেনে নিয়ে পারেনি সোহিনী আর সেই কারণেই ছেলে আর বউমাকে আলাদা করার জন্য সুযোগের সৎ ব্যবহার করেছিলেন তিনি।

তবে শৌর্য্যর বিচক্ষণতার জোরে এযাত্রায় বেঁচে যায় রাই অনির্বাণের সংসার। প্রমাণ সহ নীলুর সমস্ত কারসাজির ধরিয়ে দেয় শৌর্য্য। আর তারই রাইয়ের কাছে ফিরে আসে অনির্বাণ। নানাভাবে চেষ্টা করতে থাকে রাইকে ফিরে পাওয়ার। এমনকি যখন অনির্বাণ জানতে পারে রাই আত্মহ’ত্যা করেছে তখন নিজেকেও শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। এমনকি পুলিশের কাছেও যেতে রাজি হয়েছিল অনির্বাণ। যদিও শেষ মুহূর্তে রাই এসে বাঁচিয়ে দেয় তাকে।
এরপর থেকেই রাইকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সে। রাইকে যে সে সত্যিই ভালোভাবে সেকথাই বারবার রাইকে বোঝার চেষ্টা করেছে অনির্বাণ।
অনির্বাণের হাত ধরে বাড়িতে ফিরল রাই
তবে অবশেষে গলে যায় অভিমানের বরফ। অনির্বাণকে ক্ষমা করে দেয় রাই। আর অনির্বাণের কথা মেনে তার বাড়িতে ফিরে যেতেও রাজি হয়ে যায় সে। রাই তার জীবনে ফিরছে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ে অনির্বাণ। যদিও রাইয়ের মনে একপ্রকার দ্বিধা রয়েই যায়। ধারাবাহিকের ইতিমধ্যেই দেখা গেছে রাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে অনির্বাণ। যা দেখে অগ্নিশর্মা হয়ে যান সোহিনী। রাই বাড়িতে ঢুকতে না ঢুকতেই রাইকে নানান কথা শুনিয়ে অপমান করতে থাকেন সোহিনী। যদিও শাশুড়ি মাকে কোন উত্তর দেয়নি রাই। তবে রাই সবটা সহ্য করে নিলেও চুপ থেকে মায়ের কথাগুলোকে সমর্থন করেনি অনির্বাণ। বরং এবার মাকে যোগ্য জবাব দিয়েছে সে।
আরও পড়ুন: কমলিনীর পর্দাফাঁস! অফিসের টাকা লোপাট করছে কে জেনে গেল মধুবনী!
কি দেখা যাবে মিঠিঝোরার আসন্ন পর্বে?
ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে অনির্বাণ তার বাবা-মাকে জানায় রাই ফের অফিসে যাবে। তবে গাড়ি করে নয়, পাবলিক ট্রান্সপোর্টে করেই যাবে সে। যা শুনে অনির্বাণের বাবা বিরক্ত প্রকাশ করে জিজ্ঞাসা করেন রাইয়ের এই আর্জি কিভাবে অনির্বাণ মেনে নিচ্ছে? কিভাবে অনির্বাণের অফিসে চাকরি পেল রাই? তবে অনির্বাণ কিছু বলার আগেই সোহিনী জানান রাই কোন বিশেষভাবে এই চাকরিটি পেয়েছে। মায়ের মুখে রাইয়ের সম্পর্কে এই কথা শুনেই রেগে যায় অনির্বাণ। রাইকে কি যোগ্য সম্মান ফিরিয়ে দিতে পারবে অনির্বাণ? জানতে হলে দেখতে থাকুন মিঠিঝোরা।

