অনামিকাই রাই! সব সত্যি ফাঁ’স! রাই অনির্বাণকে মিলিয়ে দিতে দারুন ফন্দি আঁটলো ঈশা!

জি বাংলার (zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’(Mithijhora) একের পর এক রোমাঞ্চকর পর্ব দিয়ে দর্শকদের মন জয় করছে। এই সিরিয়ালের গল্প ঘিরে মূলত এক তরুণী রাই এবং তার ভালোবাসা অনির্বাণের সম্পর্কের জটিলতা। যেখানে প্রেম, বিচ্ছেদ, এবং একাধিক সম্পর্কের মধ্যে মিষ্টি উত্তেজনা তৈরি হচ্ছে। প্রতিটি পর্বেই নতুন মোড় নিয়ে আসছে এই গল্প, যা দর্শকদের অপেক্ষায় রাখছে।

আগের পর্বগুলোতে দেখা গিয়েছিল, অনির্বাণ কিভাবে পাগলের মতো রাইকে খুঁজে বেড়াচ্ছে। সে জানে না রাই কোথায়, কিন্তু রাই তাকে ছেড়ে চলে গেছে। অনির্বাণ তার সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে সে রাইকে তার কাছে ফিরিয়ে আনতে পারে। যদিও এখনো পর্যন্ত সে রাইয়ের খোঁজ পায়নি, তবে তার হৃদয়ে রাইয়ের উপস্থিতি অনুভব করছে।

Bengali serial

মিঠিঝোরা আজকের পর্ব ১১ই ফেব্রুয়ারি (Mithijhora today episode 11 February)

আজকের পর্বের শুরুতেই দেখা যাবে, রাইয়ের বোন স্রোত, যিনি ডাক্তারি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে। তবে, স্রোতের একটি গভীর আফসোস রয়েছে – তার দিদি রাই এখন তার পাশে নেই, যে তাকে সবসময় উৎসাহিত করত। এই কারণেই স্রোত বর্তমানে কলকাতা ছেড়ে বাইরে পড়াশোনার জন্য যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ কলকাতায় থাকলে তার দিদির কথা মনে পড়ে যায়।

অন্যদিকে, যেখানে রাই এখন একটি নতুন আশ্রয়ে অবস্থান করছে, সেই বাড়ির সদস্যরা জানতে পেরেছে যে অনামিকা আসলে রাই। তারা একটি প্ল্যান করেছে যাতে রাই এবং অনির্বাণকে পুনরায় মিলিয়ে দেয়। এই পরিকল্পনা অনুযায়ী, তারা তাদের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করবে। সেখানে শশুর-শাশুড়ির ৪০ তম এনিভার্সারি পালন হবে এবং অনির্বাণকে নিমন্ত্রণ জানানো হয়েছে। সেই অনুষ্ঠানের জন্য, রাই এবং সেই বাড়ির দুই বউদের সাথে কলকাতায় শপিং করতে এসেছে।

অন্যদিকে, অনির্বাণ আগের দিনের দুপুরের খাওরের স্বাদ মনে করে। সে অনুভব করে, সেই খাবারের স্বাদ রাইয়ের হাতে রান্না করা খাওরের মতো ছিল। এই চিন্তাভাবনা করতে করতেই, তার মা তাকে জানায় যে শপিং করতে যাবে এবং তার জন্য গাড়ি প্রয়োজন। অনির্বাণ সিদ্ধান্ত নেয়, সে নিজে তার মাকে নিয়ে শপিংয়ে যাবে। এই মুহূর্তেই দর্শকরা জানতে পারবে, শপিংমলে কি রাই আর অনির্বাণের দেখা হবে?

আরও পড়ুনঃ  “চুপ থাকুন, একদম চুপ”- গান গাইতে এসে ভরা মঞ্চে দর্শকদের ভয়ংকর ধমক দিলেন সোনু নিগম! কিন্তু কেনো?

আজকের পর্বের শেষে নতুন উত্তেজনা এবং একাধিক প্রশ্নের উত্তর দেবে। তা দেখে কিভাবে স্রোতের সিদ্ধান্ত, রাই-অনির্বাণের মিলন, এবং অন্যান্য নাটকীয় পরিবর্তন দর্শকদের এক নতুন অভিজ্ঞতা প্রদান করবে, তা সময়ই বলবে।

Back to top button