রাস্তার ধারে অনির্বাণকে পড়ে থাকতে দেখে শিউরে উঠলো রাই! তবে কি একটু একটু করে দুর্বল হচ্ছে নায়িকা?

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রাই নতুন পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। নতুন বাড়িতে দুই খুদে সদস্যর সঙ্গে তার ইতিমধ্যে ভাব জমে উঠেছে। ডাক্তার রাইকে দেখে আশঙ্কা করছেন রাই হয়তো নিজের অতীত মনে করতে চাইছে না। আবার এটা হতে পারে রাইয়ের অতীত এতটাই বিষাক্ত যে রাই মনে করার মত অবস্থাতেই নেই।

মিঠিঝোরা, Mithijhora, Mithijhora today episode 7 February, মিঠিঝোরা আজকের পর্ব ৭ই ফেব্রুয়ারি, zee Bangla, জি বাংলা

এদিকে রাই যে বাড়িতে রয়েছে সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয় অনির্বাণ। ওটা অনির্বাণের বন্ধুর বন্ধুর বাড়ি। অনির্বাণকে দেখে রাই অদ্ভুত আচরণ করতে থাকে। আর বাকিদেরও রাইকে দেখে খুব সন্দেহ হয়। অনির্বাণও রাইয়ের হাতে রান্না করা খাবার খেয়ে বেশ সন্দেহ করে। কিন্তু রাই কারোর সামনে ধরা দেয় না।

মিঠিঝোরা আজকের পর্ব ১০ ফেব্রুয়ারি (Mithijhora Today Episode 10 February)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে অনির্বাণ রাইকে খুঁজে পাওয়ার জন্য চারিদিকে হন্যে হয়ে ঘুরছে। তার বন্ধুর পুলিশ আত্মীয় বাড়ি গিয়ে তার থেকে সাহায্য চাইছে। এদিকে রাই যে বাড়িতে আছে তারা সবাই সন্দেহ করছে রাইয়ের হাবভাব দেখে। রাই আর বেশিদিন এখানে থাকতে চাইছে না।

আরও পড়ুনঃ রোহিতের গলা নকল করে ফুলকির সর্বনাশ করলো রুদ্র! নিজের অজান্তেই মৃ’ত্যুর কবলে ফুলকি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

রাই যে বাড়িতে রয়েছে সেই বাড়ির বড় ছেলে অনির্বাণের বন্ধুর বন্ধু। তার থেকেই সাহায্য চাইতে ছুটে যায় ওই দম্পতি যারা রাইকে উদ্ধার করেছিল। তাদের মনে হয় অনির্বাণের সাথে রাইয়ের কোন যোগসূত্র আছে। তাই তারা নিজেদের মতন খোঁজখবর নেওয়া শুরু করে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button