রোহিতের গলা নকল করে ফুলকির সর্বনাশ করলো রুদ্র! নিজের অজান্তেই মৃ’ত্যুর কবলে ফুলকি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (phulki) দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এই সিরিয়ালটি একটি সাসপেন্স থ্রিলারের ধাঁচে নির্মিত, যেখানে কেন্দ্রবিন্দুতে রয়েছে ফুলকি এবং তার পরিবারের জীবনের নানা জটিলতা। প্রতিটি পর্বে রুদ্ধশ্বাস নাটক এবং আকস্মিক মোড় দর্শকদের মনে নতুন কৌতূহল সৃষ্টি করে। আজকের পর্বে ‘ফুলকি’ ধারাবাহিকটি আরো একবার দর্শকদের চমক দেখাতে প্রস্তুত।

আগের পর্বে দেখা গিয়েছিল রুদ্ররূপ সান্যাল ফুলকির সামনে ছদ্মবেশে হাজির হয়। যদিও ফুলকি চোখে দেখতে না পেলেও তার ইন্দ্রিয় তাকে সঠিকভাবে সংকেত দিয়েছিল। ফুলকি বুঝতে পারে যে রুদ্ররূপ এর আগেও তার সাথে খারাপ আচরণ করেছিল এবং এখনো সে একই ভাবে তাকে বিপদে ফেলতে চায়। ফুলকি তার বুদ্ধি ও অন্তর্দৃষ্টি দিয়ে রুদ্ররূপের উপস্থিতি বুঝতে পারে এবং তা রোহিতকে জানায়। এভাবে সে নতুন করে রুদ্ররূপের বিপদজনক পরিকল্পনাগুলি বুঝতে পারে এবং সাবধান হতে থাকে।

ফুলকি, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, phulki, zee Bangla, zee Bangla serial, জি বাংলা, bengali serial, Bengali television

ফুলকি আজকের পর্ব ৯ ফেব্রুয়ারি (phulki today episode 9 February)

আজকের পর্বে প্রথমেই দেখা যায় ফুলকি রোহিতকে সমস্ত সত্যি জানিয়ে দেয়। ফুলকি তাকে বলে যে রুদ্ররূপ এখানে দিল্লিতে রয়েছে এবং সে আবারো তাদের ক্ষতি করার পরিকল্পনা করছে। রোহিত খুব রেগে যায় এই খবর শুনে এবং ফুলকিকে প্রশ্ন করে, কেন সে তাকে আগে এ কথা বলেনি। ফুলকি জানায় যে, যদি সে প্রথমে রোহিতকে জানাত, তবে সে আরও বেশি ক্ষুব্ধ হতো। এর পর, ফুলকি এবং রোহিত নিশ্চিত হয়ে যায় যে রুদ্ররূপ সত্যিই দিল্লিতে রয়েছে, কারণ তারা জানতে পারে যে নবাবগঞ্জে সে নেই।

অন্যদিকে, রুদ্ররূপ আরো একটি ভয়ংকর পরিকল্পনা শুরু করে ফুলকিকে বিপদে ফেলার জন্য। তার সিদ্ধান্ত হয় যে, সে ফুলকিকে ছাদ থেকে ফেলে দেবে। এই কাজের জন্য সে তার আরও দুজন সহযোগীকে সাথে নিয়ে একটি চক্রান্ত তৈরি করে। রুদ্ররূপ তার পরিকল্পনা অনুযায়ী ফুলকিকে ফাঁদে ফেলার চেষ্টা চালায় এবং সঠিক মুহূর্তে তার হাতে সফল হওয়ার জন্য প্রস্তুত হয়।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! গুরুতর অসুস্থ বাংলার বিনোদিনী! হাসপাতালের বিছানায় শুয়ে চলছে লড়াই! কি হয়েছে অভিনেত্রী রুক্মিণীর?

আজকের পর্বে রোহিত এবং ফুলকি একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছিলেন, ঠিক তখনই রুদ্ররূপের এক সহযোগী রোহিতকে অফিস রুমে নিয়ে যায় পরিচয়পত্র জমা দেওয়ার জন্য। অন্যদিকে, ফুলকিকে এআই(AI) ভয়েজের মাধ্যমে অফিস রুমে ডাকা হয়, যেখানে রুদ্ররূপের অন্য সহযোগী তাকে এমন এক পথ দেখায়, যা থেকে ফুলকি নিচে পড়ে যাবে। এখন, প্রশ্ন হলো, রোহিত কি ফুলকিকে বাঁচাতে সক্ষম হবে, নাকি ফুলকির জন্য এই পর্বই শেষ হয়ে যাবে?

Back to top button