মিঠিঝোরায় বিরাট চমক! রাই অনির্বাণের জীবনে ছোট্ট সদস্য! সন্তানসম্ভবা রাই! প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।
মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। দেবাদৃতার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সপ্তর্ষি রায়, তার চরিত্রের নাম শৌর্য। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকটি শেষ হয়ে যাবার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে দর্শকরা ভাবছিলেন এবার হয়তো ধারাবাহিকটি শেষ হতে চলেছে। কিন্তু দর্শকদের সেই সমস্ত ভুল ধারণা ভেঙ্গে দিয়ে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। যা দেখে দর্শকেরা ভীষণই খুশি।
ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখানো হয়েছে সব বাধা পেরিয়ে অবশেষে আবারো সুখের মুখ দেখেছে অনির্বাণ। এবারে শুধুমাত্র এর রাই অনির্বাণ নয় তাদের সংসারে আসতে চলেছে ছোট্ট সদস্য। অনির্বাণের সন্তানের মা হতে চলেছে রাই। অনির্বাণ এই খবর জানার পর তো ভীষণই খুশি হয়। কিন্তু তাদের এই খুশি নষ্ট করার পরিকল্পনা করে রাইয়ের বোন নীলাঞ্জনা।
আরও পড়ুনঃ “তোমার স্ত’নগুলো খুব ছোটো…” কাজ করতে গিয়ে পরিচালকের নোংরা ইঙ্গিতের শিকার জনপ্রিয় অভিনেত্রী!
নীলু তো বরাবর রাইয়ের ভালো সহ্য করতে পারেনা। যেদিন থেকে শৌর্যর সঙ্গে তার বিয়ে হয়েছে সেদিন থেকেই রাইয়ের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। নিজে তো সংসার করতে পারল না রাইকেও ঠিকমতো সংসার করতে দিল না। একের পর এক নতুন বিপদ রাইয়ের জীবনে নিয়ে আসছে নীলু। এবারও রাইয়ের সন্তান আসার খবর পেয়ে তাদের নতুনভাবে বিপদে ফেলার পরিকল্পনা করছে সে।

