রাইয়ের সিঁদুরে মেঘ! হঠাৎ ফিরে এল অনির্বাণের প্রাক্তন স্ত্রী সন্তান!

বেশ কয়েক মাস হল জি বাংলার (Zee Bangla) পর্দায় বহাল তবিয়তে সম্প্রচার হচ্ছে মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকটির। যত দিন যাচ্ছে তত বেশি জমে উঠছে এই ধারাবাহিকের গল্প। এখানে নায়িকা রাইয়ের চরিত্রটি ভীষণ পছন্দ করছে দর্শক মহল। তার সৎ সাহস এবং আত্মসম্মানবোধ মুগ্ধ করেছে দর্শককে। মাঝে একবার এই ধারাবাহিকটি টিআরপি (TRP) তালিকার প্রথম পাঁচেও উঠে এসেছিল।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাইকে অবিশ্বাস করে অনির্বাণ তাকে অনেক কষ্ট দিয়েছে। অনির্বাণের অবিশ্বাস রাই কিছুতেই মেনে নিতে পারেনি। নিজের স্ত্রীয়ের অসুস্থতাকে উপেক্ষা করে তাকে অবিশ্বাস করে অনির্বাণও অনেক বড় অন্যায় করেছে। তাই আজ অনির্বাণ রাইয়ের মন থেকে অনেকটা দূরে চলে গেছে। সে জোর করে রাই এর কাছাকাছি থাকতে চাইলেও রাই আর তাকে থাকতে দিতে রাজি নয়।

Bengali serial

এর আগেও বহুবার অনির্বাণ এই একই ভুলের পুনরাবৃত্তি ঘটিয়েছে। শেষবার নকল ছবি নিয়ে রাইকে যেভাবে অপদস্ত হতে হয়েছে তারপরেও সে অনির্বাণকে ক্ষমা করে দিয়েছিল। আবার একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টাও করে ধারাবাহিকের নায়িকা। কিন্তু অনির্বাণ কিছুতেই নিজেকে সুস্থ করতে পারেনি। তাই আবারও সেই একই ঘটনা ঘটে এবং তারা একে অপরের থেকে অনেকটা দূরে চলে যায়।

সম্প্রতি রাই নিজের অফিসে শ্রেষ্ঠ কর্মচারীর পুরস্কার পেয়েছে। ভাগ্যক্রমে সেই পুরস্কারটা তার হাতে তুলে দিয়েছে স্বয়ং অনির্বাণ। অনির্বাণকে দেখে রাইয়ের এখন আর ভালোবাসা জাগে না, কেবলই অস্বস্তি হয় দম বন্ধ লাগে। এমন বদ্ধ বদ্ধ পরিস্থিতিতে ভালোবাসা হয় না। এসবের মাঝেও কিছু কিছু ক্ষেত্রে রাই এখনও অনির্বাণকে নিয়ে ভাবে। তাদের মধ্যে যেটুকু মিল হওয়ার সম্ভাবনা ছিল সেই সব সম্ভাবনাকে নস্যাৎ করে এইবার রাইয়ের জীবনে ধেয়ে এলো এক বিরাট ঝড়।

আরও পড়ুনঃ মেদহীন হতে গিয়েই বাঁধল বিপত্তি! ডায়েট করতে গিয়ে আইসিইউ-তে ভর্তি বাঙালি অভিনেত্রী!

ফিরে এলো অনির্বাণের প্রথম পক্ষের স্ত্রী

সম্প্রতি, জি বাংলা চ্যানেলের মুক্তি পেয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। ‘মিঠিঝোরা’র নতুন প্রোমো দেখে চক্ষু চড়কগাছ দর্শক মহলের। সেখানে দেখা যাচ্ছে, স্রোত আর তার দাদা-বউদিকে অর্থাৎ বিক্রম মিষ্টিকে বাড়িতে নিমন্ত্রণ করেছে অনির্বাণ। তাদের খাবার পরিবেশন করছে রাই। সবাই বেশ আনন্দে রয়েছে, ঠিক এমন সময় তাদের বাড়ির চৌকাঠে এসে দাঁড়ায় কোয়েল। সে একাই নয়, সঙ্গে রয়েছে তার মেয়েও। অনির্বাণের কাছে মেয়েকে নিয়ে আশ্রয় চায় সে। এমন কিছু হবে ভাবতেও পারেনি রাই। তাই অবাক হয় রাই-অনির্বাণ দু’জনেই। তবে কি আবার ভুল বোঝাবুঝি তৈরি হবে তাদের মধ্যে? এবার কি তবে ভুল বুঝবে রাই? কী মনে হয় দর্শকদের?

Back to top button