নোং’রামি করে নির্লজ্জের মতন শৌর্যর কাছে সাহায্য ভিক্ষে চাইল অনির্বাণ! মুখে ঝা’মা ঘষে দিল শৌর্য!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠিঝোরা’ (Mithijhora)। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে নিজের ভুলটা বুঝতে পেরে ছুটতে ছুটতে হাসপাতালে আসে অনির্বাণ কিন্তু রাইয়ের পরিবারের একটা মানুষ ও তার সাথে ভালো করে কথা বলে না আর স্রোত তো অনির্বাণের প্রত্যেকটা ভুল এবং অন্যায় তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে থাকে এবং তার সাথে রীতিমতো কড়া ভাষায় কথা বলে।

অনির্বাণ রাইকে একবার দেখতে যেতে চাইলে স্রোত সেটা কিছুতেই এলাও করে না। এরপর স্রোতরা না থাকাকালীন অনির্বাণ ছুটে গিয়ে রাইকে দেখে আসে। এরপর সে শৌর্য্যের কাছে ক্ষমা চায় তার অন্যায়ের জন্য। এমনকি এটাও বলে সে এরকম ভুল আর কখন‌ও করবে না। কিন্তু শৌর্য্য বলে, যার মনে একবার সন্দেহ আর অবিশ্বাসের বিষ ঢুকে যায় সে আর কখন‌ও পরিবর্তন হতে পারে না।

Mithijhora

এরপর শৌর্য্য এটাও বলে যে, তার খারাপ লাগছে নিজের জন্য নয় তার খারাপ লাগছে রাইয়ের কথা ভেবে। তখন অনির্বাণ এক মুহুর্তের জন্য আবার ভেবে বসে তবে কি রাই সে যা আচরণ করেছে সবটা বলে দিয়েছে শৌর্য্যকে। অন্যদিকে দেখা যায় অনির্বাণ হাসপাতালের বিল দিতে গেলে স্রোত তাকে মানা করে এবং সার্থক স্যারের বাবার কাছ থেকে ধার নিয়ে সব টাকাটা স্রোত হাসপাতালে দিয়ে দেয় তবু অনির্বাণের থেকে নেয় না।

অন্যদিকে এতকিছুর পরেও অনির্বাণ নিজের ভুলটা বুঝতে পারে না। সে যে কত বড় অন্যায় করেছে, সেটা সে বুঝতে পারে না, তার বারবার মনে হতে থাকে পরিস্থিতির জন্য সে এই ভুলগুলো করতে বাধ্য হয়েছে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায় শৌর্য্যকেই অনির্বাণ ধরেছে তার হয়ে রাইকে বোঝানোর জন্য, কিন্তু শৌর্য্য মুখের ওপর না করে দেয় অনির্বাণকে।

আরও পড়ুনঃ রাইয়ের জীবনে অনির্বাণ আর শৌর্য্যর জীবনের নীলু জলজ্যান্ত অ’ভিশাপ!

মুখে ঝা’মা ঘষে দিল শৌর্য

অনির্বাণ শৌর্য্যকে বলে, সে যেন রাইকে একবার বোঝায় তাকে ক্ষমা করে দিয়ে আর একটা সুযোগ দিতে। কিন্তু শৌর্য্য বলে, আমি বলব না। এটা শুনে চমকে যায় অনির্বাণ। দর্শক আগামী পর্বের এই প্রিক্যাপ দেখে অনির্বাণের সমালোচনা করে বলছেন “নোং’রামি করে নির্লজ্জের মতন শৌর্যর কাছে সাহায্য ভিক্ষে চাইল অনির্বাণ!মুখে ঝা’মা ঘষে দিল শৌর্য”।

Back to top button