পাক্কা খবর! নতুন মেগার আগমনে শেষ হচ্ছে মিঠিঝোড়া! ক্ষোভে ফেটে পরলো দর্শক মহল!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় বহাল তবিয়তে সম্প্রসারিত হচ্ছে মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকটি। অল্প কিছুদিনের মধ্যেই ধারাবাহিকের নায়িকার প্রতি মুগ্ধ হয়েছে দর্শক মহল। হয়তো ধারাবাহিকটি তেমনভাবে টিআরপি তালিকায় প্রভাব বিস্তার করতে না পারলেও যতদিন যাচ্ছে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে এই মেগা।

এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগত অনেকটাই বদলে গিয়েছে। এখন একটি ধারাবাহিক শুধুমাত্র দর্শকদের কাছে কতটা জনপ্রিয় অথবা দর্শকরা কতটা পছন্দ করেন এর ওপর নির্ভর করে কোন কিছুই হয় না। এই মুহূর্তে প্রয়োজন হয় টিআরপির। একটি ধারাবাহিক টিআরপিতে ঠিক কতটা প্রভাব ফেলতে পারছে এবং সেখান থেকে কতটা মুনাফা হচ্ছে সেটাই চ্যানেল কর্তৃপক্ষদের মূল বিবেচ্য বিষয় হয়ে উঠেছে।

mithijhora

এই টিআরবিতে প্রথম মাসের মধ্যেই যদি ধারাবাহিক চমক না দিতে পারে তাহলে সেই ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন চ্যানেল কর্তৃপক্ষ। আর ঠিক এমনটাই হতে চলেছে জি বাংলায় সদ্য প্রকাশিত মিঠিঝোড়া ধারাবাহিকটির সঙ্গে। যেহেতু এখনো অবধি প্রথম পাঁচে স্থায়ীভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেনি এই মেগা তাই ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চ্যানেল কর্তৃপক্ষ!

ধারাবাহিক প্রেমী দর্শকরা হয়তো জেনে থাকবেন, জি বাংলার পর্দায় খুব তাড়াতাড়ি আসতে চলেছে অষ্টমী। এই প্রকাশ পেয়েছে এই ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও। যেটা দেখে রীতিমতো হইচই করে গিয়েছে দর্শকমহলে। তবে এই ধারাবাহিত্যের জন্য সরে যেতে হবে মিঠি ঝোড়াকে! এটা কল্পনা করেননি ভক্তরা।

Shourjo Mithijhora

আরও পড়ুনঃ কথা ও অভিকে দেখে পাখি-অরণ্যর নস্টালজিয়া ফিরে পাচ্ছে দর্শক, নতুন প্রোমোতে মিলল সেই ঝলক

টেলিপাড়ায় জোড় গুঞ্জন, খুব তাড়াতাড়ি স্লট পরিবর্তন হতে চলেছে মিঠি ঝোড়ার। এই ধারাবাহিকের স্লটে নিয়ে আসা হবে আসন্ন মেগা অষ্টমীকে এবং দশটার স্লটে চলে যাবে মিঠি ঝোড়া। এর আগেও নতুন ধারাবাহিকের জন্য টিআরপিতে পিছিয়ে থাকা ধারাবাহিক গুলির টাইম স্লট চেঞ্জ করা বা ধারাবাহিক থেকে বন্ধ করে দেওয়া একটি স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে। আর যতদূর শোনা যাচ্ছে এমনটাই হতে চলেছে মিঠি ঝোড়ার সঙ্গেও।

Back to top button