পুনর্জন্ম হলো মিঠাইয়ের! শেষের গুঞ্জন এর মধ্যেই নতুন খবর শোনালেও ধারাবাহিক নির্মাতারা, আনন্দে উচ্ছ্বাসিত দর্শক

বাংলা টেলিভিশনের ইতিহাসে এক দারুন ভাবে জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক হল ‘মিঠাই’। জি বাংলার এই ধারাবাহিকটি শুরুর প্রথম থেকে দর্শকদের মন এমন ভাবে জয় করেছিল যে ৫৬ সপ্তাহও টিআরপি তালিকায় শুধুমাত্র মিঠাইকে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় শুধু মিঠাইয়ের চর্চা হতো। সাংসারিক কুটকাচালি নয় একেবারে সুন্দর একটা যৌথ পরিবারের গল্প এনেছিল এই মিঠাই ধারাবাহিক, যা দর্শক দেখতে খুব পছন্দ করেছিল।
একটা মিষ্টি গ্রামের মেয়ে মিঠাই থেকে কী করে তিলে তিলে শহরের মিষ্টি ব্যবসায়ী হয়ে উঠলো। আর সেই সঙ্গে মনোহরার যৌথ পরিবারকে এক সুতোয় বেঁধে রাখার এই গল্প বাংলার দর্শক ভীষণ পছন্দ করেছে। মিঠাইয়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সৌমিতৃষাকে দর্শক এত ভালবেসেছে যে একেবারে ঘরের মেয়ে করে তুলেছে এই দু বছরে। তবে এত জনপ্রিয়তা থাকতে থাকতে হঠাৎই ছন্দপতন ঘটে।
ধারাবাহিকের গল্পে মিঠাইয়ের মৃত্যুর পরেই জনপ্রিয়তা কমতে থাকে। মিঠাই চরিত্রটির মৃত্যুর পর এই গল্পে আসে একেবারে হুবহু দেখতে মিঠি চরিত্রটি। কিন্তু দেখতে এক হলেও তার আবভাব, চলাচলন পুরোপুরি আলাদা। দুর্ঘটনায় মিঠাই মারা যাওয়ার পর সিদ্ধার্থ একা হাতে নিজের ছেলেকে বড় করার চেষ্টার মধ্যে এসে পড়ে মিঠি। তবে এই চরিত্রটি ধারাবাহিকে প্রবেশ করার পরেই নানারকম ভাবে ট্রোল এবং কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল মিঠাইকে।

তবে সেই সময় মিঠাইয়ের ভক্তদের ওপর ভরসা রেখেছিল ধারাবাহিক নির্মাতা থেকে শুরু করে কলাকুশলীরা। আস্তে আস্তে দেখা গেল মিঠাই ধারাবাহিকে মিঠির চরিত্রটিকেই দর্শক দারুন ভাবে আপন করে নিয়েছে এবং টিআরপি তালিকাতেও আবার একবার ঘুরে দাঁড়িয়েছে মিঠাই। সেখান থেকে দেখতে গেলে ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরু বেশ ভালো ফল করেছে টিআরপি তালিকায় এই ধারাবাহিকটি। তাই বারবার প্রশ্ন উঠছিল এবার কি শেষ হতে চলেছে মিঠাই? মিঠাইয়ের ভবিষ্যৎ তবে কী?
এবার সেই জল্পনার অবসান। এক জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর এখনো পর্যন্ত চলতি বছরের জুন জুলাই মাস পর্যন্ত চলবে মিঠাই ধারাবাহিকের গল্প। তবে সেইসঙ্গে আরো বেশ কিছু চমক রয়েছে দর্শকদের জন্য। ধারাবাহিকের গল্পে আসতে চলেছে বেশ কিছু বড় মোড়। তাই এবার শুধু অপেক্ষা করতে হবে যে মিঠিকে নিয়ে মিঠাই ধারাবাহিক আর নতুন কোন রহস্য তুলে আনে।

