ট্রোলের শিকার মিঠাই, চুপ না থেকে নিন্দুকদের উপযুক্ত জবাব দিলেন সৌমি! তার জবাবে অবাক ভক্তরা

টলিউডের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। বেশ কিছু মেগা সিরিয়ালে কাজ করলেও প্রধানত মিঠাই ধারাবাহিকের মধ্যে দিয়েই দর্শকদের মাঝে ছড়িয়ে পড়েন তিনি। ধারাবাহিকটি শেষ হতে না হতেই ঢুকে পড়েন বড় পর্দায়।
সুপারস্টার দেবের সাথে তার নায়িকার চরিত্রের ‘প্রধান’ (Pradhan) চলচ্চিত্রের মধ্যে দিয়ে বড় পর্দায় কাজ করা শুরু করেন তিনি। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরেই ছবিটির সাফল্য দেখে খুব খুশি হয়েছেন অভিনেত্রী।

তবে বর্তমানে জনপ্রিয়তার সাথে সাথে সমালোচনারও একেবারে শীর্ষে থাকেন তিনি। নিত্যদিন নতুন নতুন বিষয় নতুন ভাবে তাকে দর্শকদের সমালোচনার মুখে পড়তে হয় তাকে। কখনো তার চালচলন কখনো বা তার বলা কথা, সবই নেটিজেন্দের সমালোচনার অঙ্গ হয়ে ওঠে।
কিছুদিন আগেই তার অভিনীত মিঠাই নিয়ে কিছু মন্তব্য করে এবং ছোট পর্দায় কাজ করায় অনীহা দেখিয়ে দর্শকদের কাছে অহংকারী প্রতিপন্ন হয়েছেন তিনি। সেই নিয়ম বেজায় সমালোচিত হয়েছেন অভিনেত্রী। তবে এবার আর চুপ করে সব সহ্য করেননি তিনি।
আরো পড়ুন: “পুরো প্ল্যানটা ছিল মেঘের দিদির!” সকলের সামনে ময়ূরীর মুখোশ খুলতেই, প্রমাণ নষ্ট করার চেষ্টা তার!
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার সমালোচকদের উদ্দেশ্যে বলেন, “দর্শকরা যেমন ভালো মন্তব্য করবেন তেমন খারাপ মন্তব্যও করবেন। খারাপটা দেখলে খারাপ তো লাগবেই তবে আমাদের সব সময় ভালোটাকে নিয়েই এগিয়ে যেতে হবে। খারাপ গুলোকে নিজেদের গায়ে মাখলে আর এগোনো যাবে না।”

