মিঠাই রানী আর উচ্ছে বাবুর বিয়ের Marriage anniversary! ঝলমলে মনোহরা, নীল-লাল মিশে গেলো আজ

মোদক পরিবারের উপর একের পর এক বিপদ আসছে আর সেটা একা হাতে সামলে যাচ্ছে মিঠাই রানী। পাশাপাশি রয়েছে মিঠাই আর তার আদরের উচ্ছে বাবুর রোমান্স। সব মিলিয়ে জমজমাট জি বাংলার মোদক পরিবার।

মনোহরা এমনিতেই প্রতিদিন ভরে থাকে হল্লা পার্টির খুনসুটিতে কিন্তু আজ তার এক্সট্রা ডোজ। সিধাই জুটির বিবাহ বার্ষিকী বলে কথা! সেলিব্রেশন হবে না এমনটা কি হয়?

যদিও সেই উদযাপনের আভাস দর্শকরা পেয়ে গেছে দুদিন আগেই। গত দুইদিন ধরে সিড আর মিঠাইয়ের রসায়ন নজরে রয়েছে দর্শকদের। অবশেষে তার পরিনাম হল ধুমধুম করে দুজনের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন। একেবারে ড্রিম হাজবেন্ডের মত বিবাহ বার্ষিকীর যাবতীয় আয়োজন করেছে উচ্ছেবাবু নিজের হাতে। নিজের স্ত্রীকে রীতিমতো চমকে দিয়েছে সে। তার সেই সঙ্গে মোদক পরিবারের সবাই হতবাক ছেলের কাণ্ডে।

বাড়ির সকলকে সিনেমা দেখতে আর আশ্রমে পাঠিয়ে দিয়েছে। নিজের হাতে নিজের স্ত্রীকে চোখ বন্ধ করে শাড়ি পরিয়ে দিয়েছে। আংটি দিয়েছে। তারপর আবার কেসারিয়া গিটারের সুরে বাজিয়ে মুগ্ধ করেছে মিঠাই রানীকে।

আর আমাদের মিঠাই রানী কিছু কম যায় না। বরাবর আটপৌরে শাড়ি পরে বাড়ি ঘুরঘুর করতে থাকা মিঠাই কালো শিফন শাড়ি পড়ে একেবারে অন্যরকম সাজে সকলকে চমকে দিয়েছে। লাস্ট সময় নাচ নেচে সিদ্ধার্থের মনে রোমান্স জাগিয়েছে সে। তার সঙ্গে আবার দুজনে একটু আলাদা করে সময় কাটিয়েছে। কিন্তু সেটাও আবার ধরা পড়ে গেছে দিদি জামাইবাবুদের হাতে। আর তারপর সে কী লজ্জা!

যাইহোক এর শাস্তি হিসেবে দুজনের কপালে জুটেছে বিবাহ বার্ষিকী দ্বিতীয় পর্ব। মালা বদল করে বিয়ে করতে হবে আবার, নির্দেশ দিয়েছে দাদু। সেটা অক্ষর অক্ষরে পালন করে একেবারে পাঞ্জাবিতে সেজে উঠেছে উচ্ছে বাবু। নীল পাঞ্জাবি পরেছে সিদ্ধার্থ আর সেই সঙ্গে লাল শাড়িতে লাল টুকটুকে নতুন বউ সেজেছে মিঠাই। জমজমাট হয়ে গেল বিয়ের আসর। তার উপরে আবার দেদার মিষ্টি বিলি।

