পাহাড়ের ওপর মিঠাইরানীকে জড়িয়ে ধরে রয়েছে সিদ্ধার্থ! পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই আবেগপ্রবণ হয়ে পড়ল ভক্তরা

বর্তমানে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। এই ধারাবাহিকটি শুরুর প্রথম থেকেই টিআরপি তালিকায় দারুন ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। তবে সম্প্রতি আর সেভাবে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে উঠতে পারছে না মিঠাই। আর তাই টিআরপি তালিকাতেও প্রায় নিচের দিকে নেমে গেছে এই ধারাবাহিক।
তবে সোশ্যাল মিডিয়াতে এই ধারাবাহিক নিয়ে চর্চা কিন্তু কখনোই থামেনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আবার ভাইরাল হয়েছে এই ধারাবাহিকের পুরনো একটি মুহূর্ত। যেখানে সিড এবং মিঠাই একে অপরকে ভালোবেসে আলিঙ্গন করে রয়েছে। আর সেই দৃশ্য দেখে ভক্তরা আনন্দে উচ্ছ্বাসিত।
সেই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে রয়েছে মিঠাই এবং সিদ্ধার্থ। প্রথমে ভিডিওটিতে দেখা যাচ্ছে মিঠাইকে হারিয়ে ফেলে বিষণ্ন হয়ে পড়েছে সিদ্ধার্থ। তারপরে মিঠাইকে পাহাড়ের কোলে দেখতে পেয়ে একদম বুকে জড়িয়ে নিয়েছে সে। সেই সঙ্গেই সিদ্ধার্থকে বলতে শোনা যাচ্ছে যে সে মিঠাইকে ছাড়া বাঁচতে পারবে না। সিদ্ধার্থ এও বলেছে যে, সে আগে ভালোবাসায় বিশ্বাস করত না। কিন্তু মিঠাই তাকে ভালোবাসা বুঝিয়েছে।
আর সিদ্ধার্থকে এইভাবে দেখে রীতিমতো অবাক মিঠাই। তার উচ্ছে বাবু অর্থাৎ দাদুর নাতি মনে মনে তাকে যে এতটা ভালবাসে, সে জানতোই না। যা দেখে মিঠাইও সিদ্ধার্থকে জড়িয়ে ধরে। ভিডিওটিকে কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যায় তবে এটি আবার সম্প্রতি ভক্তদের নজরে এসেছে।
এই ভিডিওটি যে সময়ের তখন মিঠাই এবং সিদ্ধার্থের গল্প অন্যরকম ছিল। কিন্তু এখন সেই গল্প অনেকটাই বদলে গেছে তাই ভক্তদের টানও অনেকটা কমে গেছে। তবে বর্তমানে এই ভিডিওটি নেট দুনিয়ায় এতটাই ভাইরাল হয়েছে যে নির্মাতারা মনে করছেন দর্শকদের আবার এই ধারাবাহিকের প্রতি টান ফিরে আসবে।
View this post on Instagram

