গুনগুন, দীপা সকলকে হারিয়ে ২০২১ থেকে ২০২৩ এ সেরা সেরা মিঠাই! গোটা দেশের মানুষের মধ্যে মিঠাই-এর প্রতি এত ভালবাসা দেখে আপ্লুত মিঠাই ভক্তরা 

জি বাংলা একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’। যেটি শুরু হয়েছিল ২০২১ সালের প্রথম দিকে। আর শুরুর প্রথম থেকেই দর্শকমহলে দারুণভাবে ভালোবাসা পেয়ে এসেছে এই ধারাবাহিক। এক গ্রামের মেয়ের মিষ্টি বিক্রির গল্প থেকে শুরু করে শহরের যৌথ পরিবার এবং বড় মিষ্টি ব্যবসায়ীর গল্প। পারিবারিক ধারাবাহিক হলেও সাংসারিক কুটকাচালি নেই। তাই জন্যেই এই গল্পকে অনেক ভালোবাসা দিয়েছে দর্শক। সেই সঙ্গে নায়ক নায়িকার জুটি আলাদাভাবেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছিল।

মিঠাইতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। এই দুই অভিনেতা অভিনেত্রী বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নয় তবে তাদের জনপ্রিয়তা কিন্তু এই ধারাবাহিক থেকেই এসেছে। আদৃত -এর আগে বড় পর্দায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছে এবং সৌমিতৃষা প্রথমদিকে পার্শ্ব চরিত্রে এবং এর আগে একটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু মিঠাই চরিত্রটি তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ এখনো পর্যন্ত। মিঠাই হয়েই সৌমিতৃষা বাংলার মানুষের ঘরের মেয়ে হয়ে উঠেছে। ২০২১ থেকে ২৩ বাংলা টেলিভিশন প্রেমী দর্শক তাকে অগাধ ভালোবাসা দিয়েছে। তবে শুধু বাংলার দর্শক নয় দিনে দিনে সারা দেশেও মিঠাই ধারাবাহিকের গল্প এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যে আরো বেশ কিছু আঞ্চলিক ভাষায় রিমেক হতে দেখা গেছে এই গল্পকে।

এমনকি কিছুদিন আগে আমরা দেখেছি জি এর আফ্রিকান চ্যানেলে মিঠাইয়ের ডাবিং করে দেখানো হয়। যা সোশ্যাল মিডিয়ায় মিঠাই ভক্তদের কাছে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। তারমানে বোঝাই যাচ্ছে এই ধারাবাহিকটি দর্শকদের কাছে ঠিক কতটা জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তা নিয়ে প্রায় ৫৬ সপ্তাহ বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছিল মিঠাই। এখন সেই জনপ্রিয়তা বেশ কিছুটা কমে গেছে টিআরপি তালিকায় শীর্ষস্থান থেকে এখন সেরা ৫ এর তালিকাতে lও দেখতে পাওয়া যায় না মিঠাইকে। কিন্তু ভক্তদের মধ্যে উন্মাদনা কম নেই। এখনো পর্যন্ত ফ্যান পেজ গুলিতে মিঠাইকে নিয়েই বেশিরভাগ পোস্ট থাকে।

Bengali television

 

কিন্তু এরই মধ্যে অভিনেত্রী এবং মিঠাইয়ের মাথায় উঠলো নয়া পালক। ২০২১ সাল থেকে মানুষের জীবনের বহু পরিবর্তন ঘটেছে। আর মানুষের জীবনের মতই টেলিভিশন জগতে বহু পরিবর্তন ঘটেছে, যেমন অতিমারীর কারণে বহু ধারাবাহিক বন্ধ হয়ে গেছে আবার বেশ কিছু নতুন ধারাবাহিক এসেছে। আবার কিছু ধারাবাহিক কয়েক মাস চলেছে আবার বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত মিঠাই এর জনপ্রিয়তা এতটাই রয়েছে যে ভারতের সবচেয়ে পপুলার বাংলা ফিকশন ক্যারেক্টার এর মধ্যে মিঠাইয়ের নাম এসেছে বারে বারে যা দেখে ভক্তরা আপ্লুত।

Bengali television

 

সম্প্রতি একটি ফ্যান পেজে ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত অরমাক্স মিডিয়ার তরফ থেকে যে ‘অরমাক্স ক্যারেক্টার ইন্ডিয়া লাভস(বাংলা)’ বলে যে নামগুলি দেওয়া হয়েছে তার মধ্যে প্রায় প্রতিটিতেই প্রথম হয়ে রয়েছে মিঠাই । এই চরিত্রটি বাংলা টেলিভিশনের দর্শকের কাছে যে কতটা জনপ্রিয় তা বলাই বাহুল্য। কিন্তু সারা দেশে যে মিঠাইয়ের এত পরিমান ভক্ত রয়েছে তা জেনে আনন্দে উৎসাহিত হয়ে পড়েছে মিঠাই ভক্তরা। তারা বলছে কেন মিঠাই ধারাবাহিকটি মিঠাই চলে যাওয়ার পর থেকে আর জনপ্রিয়তা পায়নি তা হয়তো এই দেখলেই বোঝা যায়। এই ধারাবাহিকের প্রাণ হলো মিঠাই চরিত্রটি। আর সেটাকেই যদি সরিয়ে নেওয়া হতো তাহলে তার আর কিছুই থাকত না। সম্প্রতি মিঠাই চরিত্রটি যতবার অরমাক্স মিডিয়ার তরফ থেকে শীর্ষে নাম তুলেছে সেগুলোর ছবি দিয়ে এক ভক্ত লিখেছে,”2021 থেকে 2023 এর মাঝে কতো ধারাবাহিক শুরু হলো আর শেষ হলো কিন্তু ইন্ডিয়ার সব থেকে ভালো বাসা প্রাপ্ত চরিত্র হিসাবে 2021 জুলাই থেকে 2023 জানুয়ারী পর্যন্ত এখনো মিঠাই প্রথম স্থানেই

আপনি এটা বিশ্বাস করতে পারছেন ??

এখানেই মিঠাই এর সার্থকতা

সৌমিতৃষা কুন্ডু

দেখো তোমার এই চরিত্রটাকে সকলে কত ভালোবাসে।”

Back to top button