মিঠির প্রত্যাবর্তন, আবার কোন ঝড় তুলবে সিধাইয়ের জীবনে! চিন্তায় দর্শক

জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়াল দেখতে দেখতে দু বছর পার করে ফেলল। দর্শকরা অবশ্য এখনও এই সিরিয়ালের উপর থেকে আগ্রহ হারাননি। মিঠাই বলতে গেলে একটা সিরিয়াল (Bengali Mega Serial) নয়, ভক্তদের কাছে যেন আবেগের আরেক নাম মিঠাই।
এই সিরিয়ালের প্রত্যেক অভিনেতা এবং অভিনেত্রী তাদের আপনজন। সৌমিতৃষা কুন্ডু এবং আদৃত রায় তো এই মুহূর্তে দর্শকের কাছে সেরা জুটি। কেবলমাত্র এই মুহূর্তে বলাটা ভুল হবে একথা হলক করে বলা যেতে পারে যে মিঠাই ধারাবাহিক কি শেষ হয়ে যাওয়ার পরেও বেশ কয়েক বছর এমন জুটির দেখা মেলা সত্যিই অসম্ভব হয়ে দাঁড়াবে দর্শকদের কাছে। এত প্রাণবন্ত একটা জুটি বাংলা ধারাবাহিকে সত্যিই বিরল।
সিরিয়ালে বর্তমানে বেশ কয়েক বছর পর আবার ফিরে এসেছে মিঠাই। গোটা মোদক পরিবার ধরেই নিয়েছিল মিঠাই আর বেঁচে নেই। কিন্তু সবাইকে চমকে দিয়ে মেয়েকে কোলে নিয়ে মিঠাই আবার ফিরল গল্পে। মিঠাই ও সিদ্ধার্থের মেয়ে মিষ্টিই বাবা-মাকে এক জায়গায় নিয়ে এসেছে।
সময়ের পরিবর্তন। টিআরপি রেটিং দিনে দিনে নিম্নগামী। তার পরও ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। নতুন চমক নিয়ে আসছে ‘মিঠাই’। রীতিমতো ভোলবদল নায়িকার। গ্রামের মেয়ে মিঠাই। মিষ্টি বিক্রি করতে আসে শহরে। এই ভাবেই শুরু হয়েছিল কাহিনি। তার পর মিঠাইয়ের মনোহরায় আসা, বিদেশ ফেরত সিদ্ধার্থ মোদকের সঙ্গে ধীরে ধীরে প্রেম, সব মিলিয়ে ধারাবাহিকের প্রতিটা দৃশ্য পরতে পরতে উপভোগ করেছেন দর্শক।
View this post on Instagram
সম্প্রতি একদম নতুন লুকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছে সৌমিতৃষা। তার কোকড়ানো চুল নজর কাড়ছে ভক্তদের। তবে তার চুল তো এমন নয়। এখান থেকেই দর্শকদের ধারণা খুব তাড়াতাড়ি আবার ধারাবাহিকি কাম ব্যাক করছে মিঠি। অর্থাৎ ধারাবাহিকের শেষ পর্বগুলোতে আবার একসঙ্গে হবে মিঠি রহিত এবং হল্লা পার্টি।

