মোদক বাড়িতে এলো নতুন অতিথি! দেখে চমকে গেলো নন্দা! কে তবে এই সদস্য? মিঠাইয়ের নয়া আপডেট দেখে হুঁশ উড়ে যাবে দর্শকদেরও

জি বাংলার জনপ্রিয় মিঠাই ধারাবাহিক এখন আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। মিঠাই রানী আর উচ্ছে বাবুর প্রেম দেখতে এখন বসে থাকে বাঙালি দর্শকরা। সেই সঙ্গে তাদের উপরি পাওনা হ্যান্ডসম বয় সিড।

উচ্ছে বাবু আর মিঠাই তাদের এই যাত্রায় বরাবর টিআরপি ধরে রেখেছে শুরু থেকেই। সেই সঙ্গে অবশ্যই রয়েছে মিঠাইয়ের শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের অভিনয়। মোদক পরিবারকে সর্বদাই হাসিতে মাতিয়ে রাখে মিঠাই। আর তাই নিজের পরিবারের সকলের আদরের হয়ে উঠেছে সে।

Bengali serial

কিন্তু বরাবর এই পরিবারের ক্ষতি চেয়ে এসেছে ওমি আগরওয়াল। কিছুদিন আগেই ধারাবাহিকে দেখা গিয়েছিল সে মিঠাইকে গুলি করেছিল। তারপরেই ধারাবাহিকের দর্শকদের দুশ্চিন্তার অন্ত ছিল না। এরপরও সে থামেনি। সিদ্ধার্থ যাতে তাকে ধরে না ফেলে সেই জন্য ছদ্মবেশে আসে সে বাড়ির ক্ষতি করতে।

এবার আবার একটি নতুন আপডেট এলো। নন্দা আদালতে যাবার জন্য রেডি হয়। বাড়ির সবার সঙ্গে কথা বলে সে বাইরে বের হয়। সে যেই গাড়িতে উঠতে যাবে অমনি দেখা যায় একটি মহিলা এসে তার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। এদিকে নন্দা তাকে দেখে রীতিমতো চমকে যায়। সে খুব ভয় পেয়ে যায়। সে মনে মনে বলে এ আবার এখানে এসে কেন উপস্থিত হল? মোদক বাড়িতে সে আসলে কী চায়?

মিঠাই ধারাবাহিকের এমন একটি আপডেট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। তবে আপনাদের জন্য জানিয়ে রাখি এটা একটি ভুয়া খবর। এমন কিছুই এখন ঘটবে না ধারাবাহিকে। এটা পুরোটাই এডিট করা। মিঠাই রানীর অনুরাগীরা নিজেরাই এই ভিডিও বানিয়েছে।

Back to top button