চিন্তায় মিঠাই ভক্তরা, কয়েক পয়েন্ট পিছিয়ে রামপ্রসাদ, এমন চলতে থাকলে পরের সপ্তাহেই স্লট হারাবে মিঠাই! কী মত আপনাদের?

বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই (Mithai)। বিগত প্রায় দুই বছর ধরে এই ধারাবাহিকটির সম্প্রচার হচ্ছে। বাংলা টেলিভিশনের ইতিহাসে বর্তমানে মিঠাই সবথেকে পুরনো ধারাবাহিক। স্লট হারালেও মিঠাই কিন্তু জনপ্রিয়তা হারায়নি। পরিবর্তিত স্লটেও মিঠাই বেশ ভাল ফলাফল করছে টিআরপিতে। কিন্তু এইবার খুব শীঘ্রই ধারাবাহিকের টিআরপি কমে স্লট হারাতে পারে বলে মনে করছেন দর্শকরা।

আর পাঁচটা সাধারণ জিনিসের মতনই একটি ধারাবাহিকেরও বয়স বাড়ে। যতদিন যায় তত পুরনো হতে থাকে চিত্রনাট্যের নায়ক নায়িকা এবং আনুষঙ্গিক সদস্যরাও। আর তার সাথে কমতে থাকে সেই ধারাবাহিকটি প্রতি মানুষের আকর্ষণ। শুধু তাই নয় এর পাশাপাশি সেই পুরনো ধারাবাহিকটির সঙ্গে শুরু হয়ে যায় নতুন আসা ধারাবাহিক গুলির প্রতিযোগিতা।

স্বাভাবিকভাবেই নয়া ধারাবাহিক গুলির প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি থাকে কারণ সেই ধারাবাহিকগুলির বেশিরভাগটাই তাদের কাছে অজানা তাই সবটা জানার জন্য সেই ধারাবাহিক গুলির প্রতি বেশি মনোযোগী হন দর্শকরা। আর এমন করেই বছরের পর বছর চলতে থাকা পুরনো ধারাবাহিকগুলি ধীরে ধীরে স্লট হারাতে থাকে। আর ঠিক এমনটাই দেখা যেতে পারি এমন সম্ভাবনায় ভুগছেন মিঠাই ভক্তরা।

সম্প্রতি কিছুদিন হল শুরু হয়েছে রামপ্রসাদ। যেখানে রামপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন সকলের প্রিয় সব্যসাচী চৌধুরী। অন্যদিকে তার স্ত্রী সর্বানের ভূমিকায় অভিনয় করছেন ভীষণ জনপ্রিয় এক অভিনেত্রী যাকে সৌদামিনী নামে সবাই চেনেন। আর এই ধারাবাহিকের সাথে এই মুহূর্তে প্রতিযোগিতায় নেমেছে মিঠাই। প্রথম দিকে তেমন একটা প্রভাব না ফেলতে পারলেও ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে রামপ্রসাদের কাহিনী। ফলে মিঠাইকে নিয়ে বেশ ভয় পাচ্ছেন ভক্তরা।

এই সপ্তাহের টিআরপি তালিকায় মিঠাই আর রামপ্রসাদের মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। ৪.১ পেয়ে এই সপ্তাহে স্লট লিড করলেও রামপ্রসাদের জনপ্রিয়তা এবং গ্রহণ যোগ্যতা দিনে দিনে যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তার ওপর ভিত্তি করে পরবর্তী সপ্তাহে মিঠাইয়ের স্লট হারা হওয়ার সম্ভাবনা প্রবল। তাই এই মুহূর্তে দুশ্চিন্তা গ্রাস করছে মিঠাই ভক্তদের। এমনিতেই মিঠাই ধারাবাহিকের শেষ হয়ে যাওয়ার কথা মাঝেমধ্যেই শোনা যাচ্ছে, আর এমন চলতে থাকলে হয়তো খুব বেশিদিন টেলিভিশনে নিজের জায়গা ধরে রাখতে পারবে না মিঠাই।

Back to top button