৮০০ তম পর্ব পূর্ণ করে ফেললো মিঠাই! এখনো জনপ্রিয়তা তুঙ্গে, আর এই ভাবেই “সিধাই” জুটিকে একসাথে ১০০০ তম পর্ব পূর্ণ করতে দেখতে চেয়ে কী বলছেন ভক্তরা?

জি বাংলার একটি এটি জনপ্রিয় সিরিয়াল হল মিঠাই। শুরু থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা বিশাল। টিআরপি তালিকায় ওঠানামা লেগে থাকলেও জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি মিঠাই সিরিয়ালের। মিঠাই চরিত্রটি মৃত দেখানোর পর থেকে অনুরাগীরা একটি ক্ষুন্ন হয়েছিলেন। তবে মিঠি এসে মিঠাইয়ের মতন করেই নিজের আলাদা জায়গা গড়ে নিয়েছে দর্শকের মনে। দর্শক কখনোই চাননি মিঠিকে মিঠাইয়ের জায়গায় দেখতে।
দর্শক মিঠিকেও বেশ পছন্দ করেন। তারা চেয়েছিলেন মিঠাইকে ফিরিয়ে আনা হোক গল্পে। নির্মাতারা দর্শকের ইচ্ছে কি প্রাধান্য দিয়েছেন এবং পুনরায় ফিরিয়ে এনেছেন মিঠাইকে। প্রিয় মিঠাইকে ফিরে পেয়ে যেমন মনোহরা আবার তার নিজের ঐতিহ্য ফিরে পেয়েছে। তেমনই দর্শকরাও তা দেখে বেশ খুশি হয়েছে।

বর্তমানে শ্রীতমাকে বিপদ থেকে উদ্ধার করা পায়েলকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করা এবং রাতুলকে তার ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এসবই করতে দেখা যাচ্ছে মিঠাইকে। তার মাঝে আটকে রয়েছে তার স্মৃতি। যত দিন যাচ্ছে বিভিন্ন ঘটনা ও কার্যকলাপের মধ্যে দিয়ে একটু একটু করে তার স্মৃতি ফিরছে। এসব নিয়েই এগিয়ে যাচ্ছে মিঠাই।

গল্প এগোতে এগোতে কখন যেন ৮০০ টা পর্ব পেরিয়ে এল মিঠাই বুঝতেই পারলেন না দর্শকরা। হ্যাঁ ৮০০ তম পর্ব সম্পন্ন হল মিঠাইয়ের। দেখতে দেখতে ৮০০ টা দিন মিঠাইয়ের সাথে কাটিয়ে ফেলেছেন ভক্তরা। নিজের ঘরের মেয়ের মতই তারা ভালবাসেন মিঠাই রানীকে। খুব তাড়াতাড়ি ১০০০ তম পর্ব দেখার ইচ্ছা রাখেন দর্শকরা। ৫০০ তম পর্ব যখন সম্পন্ন হয় তখন মিঠাই পরিবারে এক সেলিব্রেশন হতে দেখা গিয়েছিল। এবারো কি তেমন কোন সেলেব্রেশন দেখতে পারবেন ভক্তরা?

এই প্রসঙ্গে এক নেটিজেন মন্তব্য করলেন – ‘আজকের দিনটা শুরু করা যাক ভালোবাসার সিধাই মুহূর্ত দিয়ে। দেখতে দেখতে আজ মিঠাই সাফল্য ও ভালোবাসার ৮০০ পর্ব পূর্ণ করলো। এভাবেই সাফল্যের পথে এগিয়ে যাও।(৮০০ পর্বের মাঝে আমরা ফিরে পেয়েছি মিঠাই রাণীকে মিষ্টির মত এঞ্জেল কে পেয়েছি ) উচ্ছেবাবু তুফানমেল থেকে গোপালের মা বাবা। বাবাই মিষ্টি মা…সময় কত দ্রুত বয়ে যায়। খুব করে চাই ১০০০ পর্ব পূর্ণ করুক । পথচলাটা আরো দীর্ঘ হোক ।অনেক অনেক শুভেচ্ছা মিঠাই পরিবারের সব সদস্যের | মিঠাই এর অগ্রযাত্রা সুদূরপ্রসারী হোক শুভকামনা রইলো ।’

