জয় মা মিঠাই রানী! আবার বাংলার সেরার সেরা মিঠাই! পিছু ধাওয়া করলো গৌরী

বাংলার সিরিয়ালের দুনিয়ায় এক সে বরকর এক সিরিয়াল এসেই চলেছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। বিভিন্ন গল্প, বিভিন্ন প্লট নিয়ে ধারাবাহিকগুলি হাজির হচ্ছে টেলিভিশনের পর্দায়। সেই সঙ্গে উঠে আসছে একের পর এক নতুন মুখ।

ধারাবাহিকগুলির জোরদার টক্কর প্রতি সপ্তাহে চোখে পড়ে। টিআরপি যে কোনো ধারাবাহিকের ভাগ্য বা ফলাফল নির্ধারণ করে। আর বৃহস্পতিবার মানেই গা ছমছম কী হয় কী হয় অনুভূতি। কারণ টিআরপির ফলাফল প্রকাশের দিন আজ।

এই দিন বোঝা যায় কোন ধারাবাহিক কোন জায়গায় রয়েছে। আর এর থেকেই এটাও স্পষ্ট হয়ে যায় যে কোন ধারাবাহিকের প্রতি দর্শকদের চাহিদা বা ভালোবাসা কতটা। সেটা থেকেই নির্মাতারা বিশ্লেষণ করে যে ধারাবাহিক প্রতিযোগিতায় পরবর্তীকালে টিকে থাকতে পারবে কিনা বা এই ধারাবাহিককে আর পর্দায় দেখানো হবে কিনা।

এমন অনেক ধারাবাহিকের ক্ষেত্রে হয়েছে যে তার টিআরপি ভালো কিন্তু স্লট লিড করতে পারছে না। তখন তার সময় পাল্টে দেওয়া হয়। আবার কিছু কিছু ধারাবাহিকের টিআরপি মুখ থুবড়ে পড়লে তার ভবিষ্যৎ হয় অনিশ্চিত। তবে এই ক্ষেত্রে মিঠাই বরাবর সেরার সেরা ছিল।

এবার আরো একবার মিঠাই প্রমাণ করল গল্পের জোর এবং দর্শকদের ভালোবাসা, আশীর্বাদ রয়েছে। এই সপ্তাহে মিঠাই জিতে গেল। সব থেকে বেশি নম্বর পেয়েছে মিঠাই আর সেটা হলো ৮.৩। মাঝখানে কিছুটা কমে গিয়েছিল টিআরপি। কিন্তু দর্শকদের ভালোবাসা আবার ফিরিয়ে এনেছে ধারাবাহিককে তার জায়গায়। তার পাশাপাশি পরপর কিছু ধামাকেদার এপিসোড ছিল।

এদিকে দেখতে গেলে মিঠাইয়ের পরেই তাকে ধাওয়া করছে গৌরী। গৌরী এলো ধারাবাহিকের টিআরপি ফলাফল ৭.৯। উনিশ-বিশ লড়াই করছে গাঁটছড়া, আলতা ফড়িং এবং লক্ষ্মী কাকিমা সুপারস্টার। মাঝখানে একটা জল্পনা উঠেছিল যে শেষ হয়ে যেতে পারে মিঠাই। কিন্তু সেটা সর্বৈব মিথ্যা প্রমাণিত হয়েছে।

Back to top button