রাইয়ের পরে এবার ছেলের বউয়ের ওপর অপবাদ! সকলের সামনে বৌমণিকে “ধান্দাবাজ” বলে অপমান করলো রাইয়ের মা!  

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় অনেক আধুনিক গল্প সমৃদ্ধ ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। সেগুলির মধ্যে যে ধারাবাহিকগুলি দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিক। এই ধারাবাহিকে প্রধান নায়িকার রাইয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। টিআরপি তালিকাতেও ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করছে এই ধারাবাহিক।

একটি সুখী পরিবারে হঠাৎ পিতৃ বিয়োগ আর তারপর পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নায়িকার পথ চলার গল্প সম্প্রচার করছে এই ধারাবাহিক। শুরু থেকেই অনেক লাঞ্ছনা গঞ্জনা এবং অপমানের শিকার হয়েছে ধারাবাহিকের নায়িকা। কারণ সে নিজের সুখের চাইতে পরিবারের সুখ শান্তির কথা আগে চিন্তা করেছে। আর এটাই তার জীবনের সব থেকে বড় ভুল।

রাইয়ের মা নন্দিতা সব সময় সব কিছুর জন্য নিজের বড় মেয়েকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। নিজের বাড়িতে নিজের বলতে কাউকেই সেভাবে পাশে পায়নি রাই। তার ভালোবাসার মানুষটা তাকে ভুল বুঝেছে। শুধুমাত্র তার পাশে থেকেছে আর বৌদি মিষ্টি এবং বোন স্রোত। নিজের বাড়ির দম বন্ধ করা পরিবেশে এখন ওরা দুজন রাইয়ের বেঁচে থাকার অক্সিজেন।

রাইকে সমর্থন করাটা খুব একটা পছন্দ করে না রাইয়ের মা নন্দিতা। কিন্তু বউমণি সবসময় সবাইকে স্পষ্ট ও উচিত কথা বলে এসেছে। মিথ্যে বলা এবং অন্যায় সহ্য করা তার স্বভাব নয়। আর সেটা করতে গিয়েই কি এইবার এই নোংরা অপবাদের শিকার হলো মিষ্টি? সবার সামনে মিষ্টিকে কেনো ধান্দাবাজ বললো তার শাশুড়ি মা নন্দিতা?

মিষ্টিকে ধান্দাবাজ বললো নন্দিতা

এই মুহূর্তে ধারাবাহিকের সেটে চলছে ধারাবাহিকের নায়িকা রাইয়ের গায়ে হলুদ পর্ব। আর সেখানেই গিয়ে হাজির হয় এক সংবাদ মাধ্যম। জমে যায় আড্ডা। সেই আড্ডাতেই রাইয়ের মা মজা করে মিষ্টিকে ধান্দাবাজ বলে। কারণ, মিষ্টি সব সময় রাইয়ের পাশে থাকে আবার সময় বিশেষে নন্দিতার নাম জপ করে। টুক টাক শাশুড়ির গয়নাও নাকি নিয়ে নেয় মিষ্টি।

Back to top button