শুটিং চলাকালীন বিরাট দুর্ঘটনা! গুরুতর আহত অভিনেত্রী অলিভিয়া সরকার! এখন কেমন আছেন অভিনেত্রী?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মিলন হবে কতদিনে তে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া সরকার। গোরার বোনের ভূমিকায় ধূসর মানসিকতার এক চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি একটি দৌড়ের দৃশ্যের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী। শট দিতে গিয়ে আচমকাই পড়ে যান তিনি, আর তাতেই পায়ের গোড়ালিতে মোচড় লাগে। মুহূর্তের মধ্যে ফুলে যায় পা। ইউনিটে উদ্বেগ ছড়িয়ে পড়লেও অলিভিয়া সাহস হারাননি।
ব্যথা নিয়েই কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি, তারপর আবার ফিরে আসেন ক্যামেরার সামনে। তাঁর কথায়, এখন গল্পে টানটান মোড়, তাই শুটিং বন্ধ রাখা সম্ভব নয়। পায়ে প্রচণ্ড ব্যথা থাকলেও কাজ থামাতে চাননি তিনি। এই পেশাদার মনোভাবই মুগ্ধ করেছে সহকর্মীদের। চরিত্রের গুরুত্ব এবং গল্পের গতি বজায় রাখতেই নিজের কষ্টকে সরিয়ে রেখে কাজ চালিয়ে যাচ্ছেন অলিভিয়া।
ধারাবাহিকের কাহিনিতেও এখন নাটকীয়তা চরমে। এলা ইতিমধ্যেই সবার সামনে মৈনাকের মুখোশ খুলে দিয়েছে। গোরা বুঝতে পেরেছে, বন্ধুর কথায় বিশ্বাস করে স্ত্রীর প্রতি অন্যায় করেছে। অপমানিত মৈনাক এবার প্রতিশোধের ছক কষছে। নতুন চক্রান্তের জাল বুনে সে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এই উত্তেজনার মধ্যেই অলিভিয়ার চরিত্রটি গল্পে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।
গল্পে দেখা যাচ্ছে, মৈনাক হঠাৎ করেই বিয়ে করে নিয়ে এসেছে গোরার বোনকে। এই ঘটনায় ক্ষুব্ধ গোরা ও তার পরিবার। তাঁরা চাইলেও এলা বাধা দেয়। তাঁর যুক্তি, বাড়ির ভেতরে থাকলে মৈনাককে নজরে রাখা সহজ হবে, সে বড় কোনও ক্ষতি করতে পারবে না। কিন্তু গোরার বাবা এই সিদ্ধান্তে আপত্তি জানান। ঠিক সেই সময় মৈনাকের মা বাড়িতে এসে ছেলেকে নিয়ে যাওয়ার ঘোষণা করে নতুন উত্তেজনার জন্ম দেন।
আরও পড়ুনঃ ‘আমার চারপাশে কেউ হাঁটছিল, বিছানার চাদরটা হঠাৎ করে…’ ‘আজান শুরু হতেই বুঝতে পারলাম…’ মিমি চক্রবর্তীর ভয়াবহ অভিজ্ঞতা! অভিনেত্রীর কথা শুনে তাজ্জব নেটিজেনরা!
সব মিলিয়ে সম্পর্কের জটিলতা, অভিমান আর ষড়যন্ত্রে ভরপুর হয়ে উঠেছে কাহিনি। এলা ও গোরার ভুল বোঝাবুঝি অনেকটাই কেটেছে, আবার তাঁদের মধ্যে ফিরে এসেছে কাছাকাছি আসার ইঙ্গিত। তবে নতুন চক্রান্তের মাঝে সেই সম্পর্ক কতটা টিকে থাকবে, সেটাই এখন প্রশ্ন। গোরার বোনকে তুরুপের তাস করে মৈনাক কি সত্যিই প্রতিশোধ নেবে, নাকি গল্প নেবে অন্য মোড়, তা জানতেই চোখ রাখতে হবে পরবর্তী পর্বে।

