জানা গেলো মিলির অন্তিম সম্প্রচারের তারিখ! কী ঘটতে চলেছে ধারাবাহিকের অন্তিম পর্বে? জেনে নিন বিস্তারিত

বর্তমান সময়ে বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেল গুলিতে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial) আসতেই থাকছে। তারা সেইসব মেগার জায়গা দখল করছে যেগুলি টিআরপিতে অনেকটাই পিছিয়ে পড়েছে। এইবার শেষ হতে চলেছে জি বাংলার (Zee Bangla) আরও এক জনপ্রিয় মেগা।
বর্তমানে যে কোন ধারাবাহিকের টেলিভিশনের পর্দায় টিকে থাকার একমাত্র চাবিকাঠি হলো টিআরপি। টিআরপি না থাকলে সেই ধারাবাহিককে টিকিয়ে রাখা অসম্ভব। জি বাংলার একটি তুলনামূলক নতুন ধারাবাহিক হলো ‘মিলি’ (Mili)। গত বছরের সেপ্টেম্বর মাসে জি বাংলা (Zee Bangla) চ্যানেল সম্প্রচার শুরু হয়েছে এই মেগার।
এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সবার প্রিয় ‘আলতা ফড়িং’ খ্যাত খেয়ালী মণ্ডল (Kheyali Mondal) এবং অনুভব কাঞ্জিলালকে (Anubhav Kanjilal)। ধারাবাহিকটি শুরু হতে না হতেই নায়ক নায়িকার কেমিস্ট্রি মন জয় করে নিয়েছিল দর্শক মহলের। তবে বিভিন্ন কারণে টিআরপিতে তেমন জায়গা তৈরি করতে পারেনি মিলি। যত দিন যাচ্ছে আরো বেশি তলানিতে এসে ঠেকছে মেগার টিআরপি।
ঘুরে দাঁড়ানোর আরো একটি সুযোগ দেওয়া হয় ধারাবাহিকটি কিন্তু তাতেও ব্যর্থ হয় মিলি। মাথা তুলে দাঁড়াতেই পারেনি এই ধারাবাহিককে। তাই এবার মার্চ মাসেই হতে চলেছে এই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং। যতদূর জানা যাচ্ছে এই মাসের শেষে রবিবারের মধ্যেই হয়ে যাবে অন্তিম পর্বের শুটিং।
জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক অষ্টমী। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এই ধারাবাহিকের প্রথম প্রোমো। ধারণা করা হচ্ছে মিলির জায়গাতেই আসতে চলেছে এই নতুন মেগা। আর ৫ এপ্রিলের মধ্যেই নাকি টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিকের শেষ সম্প্রচার হবে। জানা যাচ্ছেf অর্জুনের প্রতিশোধ নেওয়ার মধ্যে দিয়েই শেষ হবে এই ধারাবাহিক।

