শেষ হয়ে যাচ্ছে জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক, শূন্যস্থান পূরণের আসছে নতুন মেগা! জানুন বিস্তারিত

সম্প্রতি বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেল গুলিতে এসেছে বেশ কিছু নতুন ধারাবাহিক (Bengali Serial)। আবার সেই ধারাবাহিক গুলিকে এই জায়গা করে দিতে ইতিমধ্যেই নতুন পুরনো নির্বিশেষে শেষ হয়ে গিয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক। এইবার শেষ হতে চলেছে জি বাংলার (Zee Bangla) আরও এক জনপ্রিয় মেগা।
বর্তমানে যে কোন ধারাবাহিকের টেলিভিশনের পর্দায় টিকে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হয়ে উঠেছে টিআরপি। আর আজকের দর্শকমহল খুব ভালো করেই এই বিষয়টির সঙ্গে অবগত। টিআরপি না থাকলে সেই ধারাবাহিককে টিকিয়ে রাখতে মোটেই আগ্রহ প্রকাশ করে না চ্যানেল কর্তৃপক্ষ। আর এইবার ফের হতে চলেছে ঠিক তেমনটাই।
শোনা যাচ্ছে, কিছুদিন আগে জি বাংলায় আসার কথা ছিল দুটি নতুন ধারাবাহিক। কাস্টিং এবং অন্যান্য কিছু সমস্যার কারণে সেই নিয়ে আর কথাবার্তা এগোয়নি। কিন্তু বর্তমানে সে সমস্ত সমস্যারই সমাধান হয়েছে তাই মার্চ মাসের শুরুতেই আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক। এখন প্রশ্ন হচ্ছে এই ধারাবাহিকটি কোন মেগা জায়গা দখল করবে? ইতিমধ্যেই জি বাংলার বহু ধারাবাহিকের টিআরপি অত্যন্ত কম তবে সেগুলোর মধ্যে কোনটি শেষ হবে সেটাই জানাতে চলেছি আজকের প্রতিবেদনে।
জি বাংলার একটি নতুন এবং মোটামুটি জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিলি’ (Mili)। কিছুদিন হলো জি বাংলা (Zee Bangla) চ্যানেল সম্প্রচার শুরু হয়েছে এই মেগারর। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সবার প্রিয় ‘আলতা ফড়িং’ খ্যাত খেয়ালী মণ্ডল (Kheyali Mondal) এবং অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal)। ধারাবাহিকটি শুরু হতে না হতেই নায়ক নায়িকার কেমিস্ট্রি বেশ ভালো লেগে গিয়েছে দর্শক মহলের। তবে টিআরপিতে তেমন জায়গা তৈরি করতে পারেনি এই ধারাবাহিক। টিয়ারপিতে আশানুরূপ টিআরপি না মেলায় দ্রুত স্লট পরিবর্তন করা হয় এই ধারাবাহিকের।

এটাকেই এই ধারাবাহিকের একটি দ্বিতীয় সুযোগ বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু তাতেও ব্যর্থ হয় মিলি। শক্তিশালী প্রতিপক্ষ বারংবার মাত দেয় এই ধারাবাহিককে। তাই এবার মার্চ মাসেই এই ধারাবাহিক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। যদিও এখনো অবধি চ্যানেলের তরফ থেকে কিছুই জানানো হয়নি তবে আশা করা যাচ্ছে কয়েক দিনের মধ্যেই এই খবর প্রকাশ করবে চ্যানেল।

