শেষ হচ্ছে না ‘মেয়েবেলা’! চ্যানেল এবং প্রোডাকশন হাউসের মিলিত সিদ্ধান্ত, তবে স্লট নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে

কোন চ্যানেল বাদ নেই, সব জায়গাতেই শেষ হওয়ার ধুম লেগেছে। হঠাৎ করেই একের পর এক মেগার গল্পে ইতি টানছে প্রথম সারির দুটি চ্যানেলই। আর এই তালিকায় রয়েছে বেশিরভাগই নতুন সিরিয়াল। একাধিক সিরিয়াল শেষ এবং নতুন সিরিয়াল শুরু হওয়ার জন্য স্লটও বদলাচ্ছে বেশ কিছু মেগার।

খুব বেশি দিন শুরু হয়নি স্টার জলসায় শুরু হয়েছে ‘মেয়েবেলা’। শুরুতেই ধারাবাহিকের প্রধান এবং অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এছাড়াও এই ধারাবাহিকের মৌ আর ডোডোর কেমিস্ট্রিও বেশ জমে উঠেছিল। রূপা গঙ্গোপাধ্যায় বিদায় নিতেই হুড়মুড় করে পড়েছিল ধারাবাহিক ‘মেয়েবেলা’র টিআরপি।

এরপর ধারাবাহিকটির স্লট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র বলছে, টিআরপি পড়ে যাওয়াই নাকি এর কারণ। তবে শুধু স্লট পরিবর্তনই নয়। ধারাবাহিকটি নাকি বন্ধ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। অনেকদিন ধরেই মেয়ে বেলা চলবে নাকি বন্ধ হয়ে যাবে সেই নিয়ে অনেকে কথাই শোনা যাচ্ছিল। মাঝে চ্যানেল স্পষ্ট জানিয়ে দেয় এমন প্রাইম টাইমে এত কম টিআরপি থাকলে একটি ধারাবাহিককে জায়গা দেওয়া মুশকিল।

সবাই ধরেই নিয়েছিল শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। ১১ই জুন হবে ধারাবাহিকের শেষ সম্প্রচার। কিন্তু হঠাৎ করে ঘুরে গেল গল্পের মোর চ্যানেলের সঙ্গে প্রোডাকশন হাউজের একটি মিটিং হয় যেখানে প্রোডাকশন হাউস সুরিন্দর ফিল্মস জানায় যদি ‘মেয়েবেলা’ বন্ধ করে দেওয়া হয় তাহলে ‘রামপ্রসাদ’ও বন্ধ হয়ে যাবে। এই নিয়ে চ্যানেল পড়ে যায় বিপাকে। কারণ সদ্য শুরু হয়েছে ‘রামপ্রসাদ’,স্লট লিডও করছে এই ধারাবাহিক। এই মুহূর্তে কিভাবে এত তাড়াতাড়ি এই ধারাবাহিক বন্ধ করা যাবে সেটাই ভেবে পায় না চ্যানেল।

তখন চ্যানেলে তরফ থেকে জানানো হয় ‘মেয়েবেলা’ বন্ধ না করলেও এই ধারাবাহিককে প্রাইম টাইম থেকে সরিয়ে দেওয়া হবে রাত সাড়ে দশটা, এগারোটা অথবা দুপুরে স্লটে। তখন ধারাবাহিকের প্রোডিউসার নিষপাল সিং জানান এত হাই বাজেটের সিরিয়াল যদি এমন নন প্রাইম টাইমে চলে যায় তাহলে এই ধারাবাহিক থেকে নির্ধারিত টাকা উঠবে না। এই বলে মাঝপথে মিটিং থেকে বেরিয়ে যান তিনি। এমন একটি বিতর্কিত অবস্থায় শেষ হয় মিটিং। তাই এখান থেকেই দর্শকদের ধারণা শেষ হচ্ছে না ‘মেয়েবেলা’। তবে স্লট পরিবর্তন হলেও হতে পারে। পুরোটাই দর্শকদের ধারণা এখন কি হবে সেটা ক্রমশ প্রকাশ্য।

Back to top button