কবে শেষ হচ্ছে ইচ্ছে পুতুল? এইবার নিজের মুখেই সেই কথা জানালেন নায়িকা

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das)। এই দিন এক সংবাদমাধ্যমের সাথে খোলামেলা আড্ডায় মাতলেন তিতিক্ষা।

শুরু থেকেই কি অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল তিতিক্ষার?

অভিনেত্রী বলেন, “হ্যাঁ ছোট থেকেই একটা ফেম পাওয়ার খুব শখ ছিল। ওই ওম শান্তি ওম এর দীপিকা পাড়ুকোন এর ফ্যানেদের দিকে তাকিয়ে হাতনারার বিষয়টা আমিও ছোটবেলা থেকে করতে চাইতাম। ওটা যদিও অনেক বড় একটা জায়গা তবুও চেষ্টা করব পৌঁছানোর।”

বাড়িতে কতটা সাপোর্ট করেছে সবাই?

তিনি জানান, “সাপোর্ট করেছে ঠিকই তবে শুরুতে একটু দোটানা ছিল। ছোটবেলায় গানে ভর্তি করিয়েছিল কিন্তু আমি নাচে ভর্তি হতে চাইতাম। তারপরে শেষমেষ নাচে ভর্তি করা হয়। যে বাবা এসবের বিরুদ্ধে ছিল সেই বাবাই আমার রিহার্সালে দিয়ে আসতো নিয়ে আসতো।”

দর্শকরা কতটা ভালোবাসা দিচ্ছেন?

তিতিক্ষা বলেন, “দর্শকদের কাছ থেকে ভীষণ ভালোবাসা পাচ্ছি, এতটা সত্যি বলতে আশা করিনি কখনো। পাঁচটা সাধারণ মেয়ের মাঝে থেকে আরো পাঁচটা সাধারন মেয়ে যখন আমাকে চিনতে পেরে আমার দিকে এগিয়ে আসে সেটা সত্যিই অনেক বড় প্রাপ্তি।”

পুজোতে কি প্ল্যান?

তিনি বলেন, “পুজোতে অবশ্যই ঘোরার প্ল্যান আছে। পুজোর শপিংও হয়ে গিয়েছে। তবে অনেকগুলো অনুষ্ঠানও পেয়েছি। এবার বুঝে উঠতে পারছিনা দর্শকের ইচ্ছে পূরণ করব। নাকি আর পাঁচটা সাধারণ মানুষের মতন পুজোতে এনজয় করব।”

ইচ্ছে পুতুল কি শেষ হয়ে যাচ্ছে?

এই নিয়ে তিনি বলেন, “আমি তো ইচ্ছে পুতুল শুরু হওয়ার দুমাস পর থেকেই দেখতে পাচ্ছি দুঃসংবাদ শেষ হচ্ছে পুতুল। কিন্তু এখন অব্দি এমন কোন খবর নেই আমার কাছে। কারণ আমরাও আগে থেকে কিছুই জানতে পারি না একেবারে শেষ মুহূর্তে এসে জানতে পারি। এমন কোনো খবর পেলে অবশ্যই জানাবো।”

Back to top button