“আর আমি এখানে ফিরবো না!” ঠাম্মির আবদারকেও প্রত্যাখ্যান মেঘের, নীলের সব আশা শেষ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। ঠাম্মিকেও ফিরিয়ে দিল মেঘ মেঘ।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, নীলের পাড়ায় এসে গান গেয়ে সবার প্রশংসা পায় মেঘ। এরপর তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ডেকে নেওয়া হয় নীলকে। তাকে সম্বর্ধনা দেওয়ার পর পাড়ার ছেলেরা জিষ্ণুকে আমন্ত্রণ করে এবং সম্বর্ধনা দেয়। আর তারপর মেঘ আর জিষ্ণু একসাথে গান গায়।
পাড়ার অনেকেই জিষ্ণু এবং মেঘকে নিয়ে খারাপ মন্তব্য রটায়। মীনাক্ষী বারবার বলতে থাকে মেঘকে যদি একবার তাদের বাড়িতে নিয়ে আসা যেত। কিন্তু ত্রিদীপ বলে, এসব নিয়ে সবার সামনে সিনক্রিয়েট করা উচিত হবে না। মেঘকে আরো কিছুক্ষণ থাকতে বলা হলে মেঘ জানিয়ে দেয় তার আরো অনুষ্ঠান আছে।
মেঘ যখন চলে যাওয়ার প্রস্তুতি নেয় তখন নীল তাকে আটকায় আর বলে, ঠাম্মির শরীরটা খুব খারাপ। মেঘ যদি একবার ঠাম্মিকে দেখতে যেত তাহলে খুব ভালো হতো। তখন মেঘ মনে মনে ভাবে, ঠাম্মি যদি সুস্থ থাকতেন তাহলে তার গান শুনতে অবশ্যই আসতেন। সত্যি তার শরীরটা খারাপ করেছে আর তাই একবার যাওয়া উচিত মেঘের। তাই সে যেতে রাজি হয়ে যায়।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, অসুস্থ ঠাম্মিকে দেখতে গাঙ্গুলী বাড়িতে গিয়েছে মেঘ। তাকে তার ঠাম্মি বলে, আর একবার কি ফিরে আসা যায় না? তখন নীলের সামনেই মেঘ বলে, “আমি আর এই বাড়িতে ফিরতে চাই না”, এরপর সেখান থেকে চলে যায় মেঘ।

