জিষ্ণুকে একা করে নীলের কথায় গাঙ্গুলী বাড়িতে এলো মেঘ! আবার শুরু হবে তাদের সুখের সংসার!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। ফের গাঙ্গুলী বাড়িতে এলো মেঘ।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নীল সহ মেঘের শশুর বাড়ির সবাই এখন উঠে পড়ে লেগেছে, মেঘকে আবার নিজেদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু মেঘ এই মুহূর্তে আর তার পুরনো জীবনে ফিরতে চায় না। সে নীলের থেকে মুক্তি পেতে চায় এবং নতুন ভাবে বাঁচতে চায়।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, নীলের পাড়ায় এসে গান গেয়ে সবাইকে মুগ্ধ করে মেঘ। এরপর তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য ডেকে নেওয়া হয় নীলকে। তাকে সম্বর্ধনা দেওয়ার পর পাড়ার ছেলেরা জিষ্ণুকে আমন্ত্রণ জানায়। তাকেও সম্বর্ধনা দেওয়া হয়। আর তারপর মেঘ আর জিষ্ণু একসাথে গান গায়। নীলেরও ইচ্ছা করে এগের সঙ্গে একসাথে গাওয়ার কিন্তু সেই সুযোগ সে অনেকদিন আগেই হারিয়ে ফেলেছে।

পাড়ার অনেকেই জিষ্ণু এবং মেঘকে নিয়ে খারাপ মন্তব্য করতে থাকে। তারাই আবার মুগ্ধ হয়ে মেঘের গান শোনে। মীনাক্ষী বারবার বলতে থাকে মেঘকে যদি একবার তাদের বাড়িতে নিয়ে আসা যেত। কিন্তু ত্রিদীপ ওইখানে এসব নিয়ে কথা বলতে বারন করে। মেঘকে আরো কিছুক্ষণ থাকতে বলা হলে মেঘ জানিয়ে দেয় তার আরো অনুষ্ঠান আছে তাই সে থাকতে পারবে না।

আরও পড়ুনঃ মা হলেন রুবেলের নায়িকা! রুপোলি পর্দার জনপ্রিয়তা থেকে দূরে নতুন সদস্য নিয়ে খুশি অভিনেত্রী!

মেঘ যখনই চলে যেতে চায় তখন নীল বলে, ঠাম্মির শরীরটা খুব খারাপ। মেঘ যদি একবার ঠাম্মিকে দেখতে যেত তাহলে খুব ভালো হতো। মেঘ তখন মনে মনে ভাবে, ঠাম্মি যদি সুস্থ থাকতেন তাহলে অবশ্যই আসতেন। তারমানে সত্যি তার শরীরটা খারাপ করেছে আর তার একবার যাওয়া উচিত। তাই মেঘ যেতে রাজি হয়ে যায়। এরপর সে গাঙ্গুলী বাড়িতে গিয়ে ঠাম্মির কাছে যায়। মেঘকে দেখে খুব খুশি হয় ঠাম্মি। বাড়ির প্রত্যেককে ভীষণ খুশি আরো একবার মেঘকে নিজেদের বাড়িতে আনতে পেরে।

Back to top button