নীলের বোনেদের ব্যবহার করে মেঘের ক্ষতি করছে ময়ূরী! মেঘ কি ময়ূরীর আসল পরিচয় জানতে পারবে?

ছোট পর্দার দর্শকের কাছে বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তার কথা আজ আর আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। ঘড়ির কাঁটা ধরে টিভির সামনে বসে পড়েন সিরিয়াল প্রেমী মানুষ। ধারাবাহিকের চরিত্র বা গল্পের ধরণ নিয়ে অনেক সময় সমালোচনা একেবারে জমে ক্ষীর হয়ে যায়। এই মুহূর্তে জি বাংলার অন্যতম সেরা ধারাবাহিক ইচ্ছে পুতুল। আর এই ধারাবাহিকে ময়ূরীর চরিত্রটি এখন হয়ে উঠেছে আলোচনার বিষয়। নানা রকম উপায় বার করে ময়ূরী চেষ্টা করে চলেছে কীভাবে ক্ষতি করা যায় মেঘের।
খুব অল্প দিনের মধ্যেই ইচ্ছে পুতুল ধারাবাহিকটি দর্শকের মন জয় করে নিয়েছে। অনেকটাই ইচ্ছে নদী ধারাবাহিকের ধাঁচে গল্প এগোচ্ছে এই ধারাবাহিকের। মেঘ আর ময়ূরী দুই বোনই এই ধারাবাহিকের মূল আকর্ষণ। ছোট বোন মেঘ তাঁর রক্ত দিয়ে দিদি ময়ূরীর জীবনকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু, সেই বোনের থেকে সব জিনিস কেড়ে নেন ময়ূরী। এমনকী ভালোবাসার মানুষটাকেও ছিনিয়ে নিতে চাইছে।
ধারাবাহিকের গল্প অনুযায়ী গান করতে ভালোবাসে মেঘ। খুব সুন্দর গান করে সে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে তার গান মন্ত্রমুগ্ধ করেছে দর্শকদের। কিছুদিন আগেই পাড়ার একটি অনুষ্ঠানে গান গাওয়া নিয়ে বেশ ঝামেলা সৃষ্টি হয়েছিল। এবার আরো একটি কনসার্টে গান গাইতে চলেছে মেঘ। আর তার গলা নষ্ট করার ফন্দি আটছে ময়ূরী।
ময়ূরী চালাক। সে বাড়ির লোকেদের কাছে খারাপ হতে চায় না। তাই ঘুটি হিসেবে ব্যবহার করে চলেছে নীল অর্থাৎ গল্পের নায়কের দুই বোনকে। ময়ূরী খুব ভালো মতো করেই জানে নীলের বোনেরা এক বিন্দুও পছন্দ করেনা মেঘকে। একপ্রকার দুচোখে সহ্য করতে পারেনা তাকে। তারা তাদের বৌদি হিসেবে ময়ূরীকেই চেয়ে এসেছে আর এখনো তাই চায়। তাই ফাঁকফোকর পেলেই মেঘকে অপমান করতে ছাড়ে না তারা। এইবার ময়ূরী তাদের রাস্তা দেখিয়ে দিল মেঘের ক্ষতি করার।
ময়ূরী খুব ভালো করেই জানে মেঘের ক্ষতি করার সুযোগ পেলে নীলের দুই বোন আর কিছু চায়না। তাই আরো শুনিয়ে শুনিয়ে দুই বোনকে বলল মেঘ যখন কনসার্ট করবে বলেইছে তখন ও যেন একেবারেই ঠান্ডা জল কোল্ড ড্রিমস আইসক্রিম কুল তেঁতুল এই জাতীয় জিনিসপত্র না খায়। তাহলে কিন্তু ওর আবার টনসিল ফুলে বাড়াবাড়ি অবস্থা হবে। তখন ওর গান গাওয়ার সমস্ত ক্ষমতাই চলে যাবে। তাই এসব থেকে ওকে দূরে রাখতে হবে। কথাগুলো বলে ময়ূরী নীলের বোনেদের আর উসকে দিল যাতে ঠিক এই জিনিসগুলোই তারা কোন না কোন ভাবে মেঘকে খাওয়ায়। এতে করে তার নামে কোন দোষ পরবেনা। কারন সে বলেনি এসব করতে আবার অন্যদিকে কাজও হয়ে যাবে। একেবারে এক ঢিলে দুই পাখি। ময়ূরীর এই নোংরা চালে কোন বিপদের সম্মুখীন হতে চলেছে মেঘ এখন সেটাই দেখার বিষয়।
View this post on Instagram

