নিজেদের পাতা ফাঁদেই এবার ধরা পড়বে রূপ ময়ূরী! হোটেলের ওয়েটার ফাঁস করবে সব চক্রান্ত! টিভির আগেই ফাঁস দারুন পর্ব

বাংলা টেলিভিশনের দুনিয়ায় যে ধারাবাহিকটি সদাই দর্শকদের মনোরঞ্জন করে চলেছে সেই ধারাবাহিকটির নাম ইচ্ছে পুতুল (Icche Putul) । বাঙালি দর্শকরা এখন মন দিয়ে এই ধারাবাহিকটি দেখছেন। আর যার ফলে এই ধারাবাহিকের আকাশছোঁয়া জনপ্রিয়তা এখন। বলাই বাহুল্য, দারুণ রকমের টিআরপি না থাকা সত্ত্বেও এই মুহূর্তে এই ধারাবাহিকটি কিন্তু ভীষণ রকমভাবে দর্শকদের মন জিতে নিয়েছে।

নিজের মায়ের পেটের আপন দিদি ঠিক কতটা ভয়ংকর হতে পারে, স্বার্থপরতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে, একজন মানুষকে মানুষ কতটা হিংসে করতে পারে তার জ্বলজ্যান্তু উদাহরণ হল ময়ূরী। যে দিদি বোনেদের জীবনে মাতৃসমা, মমতাময়ী হয়ে থাকেন সেই দিদিও আবার নিজের বোনের জীবন-নিতে উদ্যত হতে পারে তা এই ধারাবাহিক না দেখলে বিশ্বাস করা যায় না।

উল্লেখ্য, ইচ্ছে পুতুল ধারাবাহিকের গল্পের প্রতিটা পর্বে এখন রয়েছে টানটান রকমের রোমাঞ্চ, উত্তেজনা। আর এই তীব্র উত্তেজনার কারণেই এই মুহূর্তে বাঙালি দর্শকদের এই ধারাবাহিক দেখার প্রতি আরও বেশি করে আগ্রহ বেড়েছে। আর যে কারণে এই মুহূর্তে এই ধারাবাহিকের গল্প মন জিতে নিয়েছে দর্শকদের।

উল্লেখ্য, ফের একবার মেঘের জীবন বিষিয়ে দিতে তৎপর হয়েছে ময়ূরী। সে সৌরনীল ময়ূরীকে ফের একবার বিয়ের স্বপ্ন দেখিয়ে তার প্রতিশ্রুতি ভেঙেছে। ময়ূরীর ষড়যন্ত্রের হাত থেকে মেঘ নীলকে বাঁচিয়ে নেওয়ায় এবার মেঘের উপরে সমস্ত রাগ দিয়ে পড়েছে ময়ূরীর। আর তাই আবার‌ও রূপের সঙ্গে মিশে মেঘের সর্বনাশ করার পরিকল্পনা করেছে সে।‌

এজন্যই ষড়যন্ত্র করেছে সে রূপের সঙ্গে। মেঘ আর জিষ্ণুর নাম জড়িয়ে মেঘকে বদনাম করে তাকে আবারও নীলের চোখে ছোট করার পরিকল্পনা করেছে সে। আর সেই জন্য রীতিমতো তৎপর হয়ে উঠেছে ময়ূরী।মেঘ-জিষ্ণুকে জড়িয়ে মেঘকে দুর্নাম করার চেষ্টা করছে সে।

মেঘের নাম করে ভুয়ো প্রেমপত্র পাঠিয়ে সৌরনীলকে রায়চকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সে। অন্যদিকে মেঘ আর জিষ্ণু ওখানে পৌঁছেছে গানের অনুষ্ঠানের জন্য। কিন্তু সেখানেই মেঘের পানীয়র মধ্যে কিছু একটা মিশিয়ে দেয় রূপ। আসলে ওয়েটারকে দিয়ে এই দুষ্কর্ম করিয়েছে তারা। অন্যদিকে ওয়েটার আবার মেঘের বড় ভক্ত। হতে পারে এই ওয়েটার‌ই ময়ূরী আর রূপের দুষ্কর্মের কথা বলে দিয়ে তাদের ধরিয়ে দিতে পারে। নিজেদের জালে এবার নিজেরাই ফাঁসতে চলেছে রূপ-ময়ূরী!

Back to top button