নীলের সাথেই বিয়ে হচ্ছে মেঘের জেনে গেল ময়ূরী! রূপের চক্রান্ত থেকে বাঁচার উপায় বের করলো ঠাম্মি!

শুরুতে তুখোড় সমালোচনার মুখে পড়লেও নিজের অত্যাধুনিক প্লট ও সুন্দর গল্প দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিক। শোনো যাচ্ছে আর খুব বেশিদিন সম্প্রচারিত হবে না এই মেগা কারণ ধারাবাহিকের টিআরপি অত্যন্ত কম। তবে মেগার প্রতিটি চরিত্র দর্শকদের খুব প্রিয়।
বর্তমান গল্প অনুযায়ী, খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে মেঘ নীলের। তাদের বাড়ির সদস্যরা তাদের দুজনকে মেলানোর উদ্দেশ্যে নায়ক নায়িকাকে না জানিয়েই বিয়ে ঠিক করে ফেলে। এতদিন অবধি নিশ্চিন্তে আনন্দের সাথে বিয়ের সমস্ত কাজ সামলাচ্ছিল দুই পরিবার। কিন্তু ময়ূরীর ফিরে আসার খবর এবং রূপের জামিন পাওয়া এই দুটোই সবকিছু গুলিয়ে দিল তাদের। এইবার এক অজানা ভয় বাসা বাঁধছে তাদের মনে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মেঘ নীলের সাথে কথা বলতে বলতে তাকে বলে, “শেষমেষ আমরা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়ে এখন একটা নতুন সংসার তৈরি করতে চলেছি। একই দিনে আমাদের বিয়ে হয়ে যাচ্ছে। আজকে আমার একটা কথা রাখবে নীল? আজকের পর আমরা আর কোনদিনও দেখা করব না। তাহলে আমরা যাদেরকে বিয়ে করছি তাদেরকে ঠকানো হবে। তাদের সামনে বারবার আমাদের বিষয়টা এলে তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমিও প্রথমবারের অভিজ্ঞতা থেকে নিজেকে শুধরে নিও। ভালো থেকো নীল। সুখী হয়ও। আজ বিলটা তুমি দিও আজ আর ঝামেলা করবো না।” কথাগুলো শুনে নীলের বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে। সেতো মেঘের ভালো চেয়েছিল তারপরও কেন এরকম হচ্ছে নিজেই বুঝে উঠতে পারে না নীল।
অন্যদিকে না পেয়ে বারবার তাকে ফোন করতে থাকে মধুমিতা। আর ময়ূরীও মধুমিতাকে অনেকবার ফোন করে কিন্তু মধুমিতা তার ফোন তোলে না। এরপর দেখা যায়, মেঘকে ফোন করেছে ময়ূরী। জিজ্ঞাসা করে কার সঙ্গে বিয়ে করছে মেঘ? মেঘ বলে, “আমি সত্যিই জানিনা। আর জানার চেষ্টাও করিনি। তুই চাইলে জানতে পারিস। আমার এই বিষয়ে কোনও আগ্রহ নেই। মা বাপি যখন ঠিক করেছে তখন ছেলে ভালোই হবে। আর না আমি নীলের সঙ্গে বিয়ে করছি না। ওরও অন্য জায়গায় বিয়ে হচ্ছে।” কথাগুলো শুনে খটকা লাগে ময়ূরীর, পাশাপাশি সেটাও ভাবে এত সহজে বিয়ে করে মেঘকে সুখী হতে দেবে না সে।
আরও পড়ুনঃ উত্তেজিত হয়ে নিজের দোষ স্বীকার করে নিল বৈদেহি! জ্যাসের নিশানায় স্বয়ম্ভুর সৎ মা!
এদিকে মধুমিতা আর অনিন্দ্য বেশ চিন্তায় পড়ে যায়। কারণ তারা খুব ভালো করেই জানে ময়ূরী আসছে মেঘের অনিষ্ট করতে। বারবার পার পেয়ে যাওয়ায় কোনো শাস্তি না হওয়ায় ময়ূরী ভেবে নিয়েছে তার কিছুই হবে না। ময়ূরী এলে কিভাবে সবটা সামলাবে তারা সেটাই বুঝতে পারে না মেঘের বাবা মা। একইভাবে নীলের বাড়িতেও চিন্তায় পড়ে যায় গিনি। সে বলে, ঠিক এই সময়েই ছাড়া পেতে হলো রুপকে? ময়ূরীও আসছে। ওরা দুজন মিলে নিশ্চিত কিছু একটা ঘটাবে। তখন ঠাম্মি বলে, “ওরা দুজন আর আমরা এতজন। দেখবি আমাদের কিচ্ছু হবে না।”
View this post on Instagram

