আসছে ‘মায়ের আঁচল’! থাকছে সবার প্রিয় ছোট্ট অভিনেত্রী! নাম শুনলে চমকে যাবেন আপনিও

বর্তমানে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে বিনোদনের চ্যানেল গুলিতে দর্শকদের মনোরঞ্জন করতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial)। এরমধ্যে বেশ কিছু ধারাবাহিক বছরের পর বছর নিজেদেরকে টিকিয়ে রেখেছে টেলিভিশনের পর্দায় আবার বেশ কিছু ধারাবাহিক টিআরপির (TRP) অভাবে মাত্র দুই তিন মাসের মধ্যেই টেলিভিশন ছেড়ে বিদায় নিচ্ছে। এমন অনেক ধারাবাহিক রয়েছে যেগুলি ইতিমধ্যেই টেলিভিশন থেকে বিদায় নিয়েছে। তবে সেই সমস্ত ধারাবাহিকের নায়ক-নায়িকাকে এখনো অব্দি অন্য কোন ধারাবাহিকে দেখা যায়নি। এইবার খুব তাড়াতাড়ি এমনই এক শেষ হয়ে যাওয়া ধারাবাহিকের নায়িকা ফিরতে চলেছে প্রধান চ্যানেলে।

বর্তমানে প্রধান নায়িকার পাশাপাশি ধারাবাহিকের অভিনীত খুদে চরিত্রগুলিও দর্শকদের অত্যন্ত প্রিয় এবং কাছের হয়ে উঠছে। ইতিমধ্যেই এমন কিছু ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে যেগুলিতে থাকা খুদে অভিনেত্রীরা দর্শকদের নয়নের মণি ছিলেন। বাংলার ধারাবাহিকপ্রেমী মানুষেরা এখনও সেই সমস্ত ক্ষুদে চরিত্রদের পুনরায় ফিরে আসার অপেক্ষায় দিন গুনছে। এইবার আসন্ন এক নতুন ধারাবাহীকে ফিরতে চলেছে সবার প্রিয় সেই খুদে চরিত্র।

আসছে মায়ের আঁচল

সম্প্রতি শোনা যাচ্ছে, আরও এক নতুন ধারাবাহিক খুব তাড়াতাড়ি সম্প্রচার শুরু করতে চলেছে টেলিভিশনের পর্দায়। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজের একটি নতুন ধারাবাহিক আসতে পারে বিনোদনের প্রথম সারির চ্যানেলে। এইবার সেই নিয়েই সামনে এলো বড় খবর। খুব তাড়াতাড়ি এই প্রোডাকশন হাউসের একটি নতুন সিরিয়াল আসতে চলেছে আর সূত্রের খবর অনুসারে সেই সিরিয়ালের নাম হতে চলেছে মায়ের আঁচল।

এই আসন্ন ধারাবাহিকে থাকছেন জনপ্রিয় দুই অভিনেত্রী। এই ধারাবাহিকটির গল্প প্রধানত মা এবং তার সন্তানকে কেন্দ্র করেই তৈরি হবে। আর এখানেই ধারাবাহিকের নায়িকা অর্থাৎ মায়ের চরিত্র দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জীকে (Basabdatta Chatterjee)। এর আগে এই অভিনেত্রীকে জি বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা আর এক অন্যতম চরিত্র হিসেবে দেখা গিয়েছে। বেশ কয়েক মাস আগেই শেষ হয়ে গিয়েছে এই ধারাবাহিক। মায়ের আঁচল ধারাবাহিকের মধ্যে দিয়ে তিনি আবার ফিরছেন টেলিভিশন জগতে।

আরও পড়ুনঃ অ’ত্যাচারের বদলা নিতে এবারে ছাতা বাড়িতে ঝিলিক! শুরু হতে না হতেই বিরাট চমক

এবার আসা যাক ক্ষুদে অভিনেত্রীর বিষয়। এই ধারাবাহিকে অভিনেত্রীর সন্তানের চরিত্রে যাকে দেখানোর কথা বলা হয়েছে সে হলো সবার প্রিয় সোনা। অর্থাৎ স্টার জলসার দীর্ঘদিন ব্যাপী চলা ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় ছোট সোনার চরিত্রে অভিনেত্রী মিশিতা রায়চৌধুরীকে (Misheeta Ray Chowdhury) দেখা যাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান চরিত্রে। খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে এই ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিও। বাংলা ধারাবাহিকের প্রথম সারির প্রধান চ্যানেল, স্টার জলসা পর্দাতেই সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।

Back to top button