জোর করে শ্যামলীকে বিয়ে করছে মন্দার! টাকার লোভে নায়িকাকে বেচে দিলো তার ভাই! ব্যবসায় ঢোকার সুযোগ পেয়ে গেলো অরুণাভ!

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়িকা শ্যামলীর ভালো সময় শেষ। ফের তার জীবনে নেমে এসেছে নিকষ কালো অন্ধকার। বর্তমানে ফের ঘুরে গিয়েছে ভাগ্যের চাকা। জিতে গিয়েছে তৃষা অরুণাভ। বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছে ধারাবাহিকের নায়িকা। অনিকেত কি বুঝবে শ্যামলীর ভালোবাসা?

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, জমে উঠেছে প্রত্যেকটি পর্ব। শ্যামলী বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর থেকে অনিকেত বুঝতে পারছে তার জীবনে শ্যামলী ঠিক কতটা জায়গা জুড়ে ছিল। সে কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। বাড়ির কেউই ভালো নেই। শুধুমাত্র যারা শ্যামলীকে সহ্য করতে পারত না তারা ভীষণ নিশ্চিন্ত হয়েছে। কারণ এবার তাদের হাতেই আসতে চলেছে সমস্ত ক্ষমতা।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ৪ জুন (Kon Gopone Mon Bhesechhe Today Episode 4 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রোহিনী নিজের দাদার কষ্ট সহ্য করতে পারছে না তাই সে অনিকেতের কাছে যায় এবং তাকে বলে, “তুই চাইলেও কি শ্যামলীর থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবি? তোর মনে হচ্ছে ও তোকে ঠকিয়েছে। কিন্তু একবার ভেবে দেখতো সত্যিই কি ঠকিয়েছে? ও যেটা করেছে বা করতে চেয়েছে সবটাই তোর ভালোর জন্য।” অনিকেত কথাগুলো সহ্য করতে না পেরে নিজের থেকে পালাতে ঘর থেকে বেরিয়ে যায়।

এরপর, অনিকেতের সামনেই তার দাদু সূর্যকে বলে, “দ্য গ্রেট বেঙ্গল ক্যাটারারের যে নতুন শাখাটা খোলা হয়েছে সেখানে আমাদের মধ্যেই কোন একজনকে থাকতে হবে।” সবটা শুনে অনিকেত বলে, সে থাকবে। সে ওই শাখার সমস্ত কিছু দেখাশোনা করবে। সে আর এই বাড়িতে থাকতে চায় না। এটা শুনে অরুণাভ মনে মনে ভাবে, এখন আর এইসব কিছু সামলানোর কেউ নেই। তাই এবার খুব তাড়াতাড়ি রাজ করতে চলেছে সে।

আরও পড়ুন: কোথায় হারিয়ে গেলেন টাপুর টুপুর-এর পায়েল? দিদি নম্বর ওয়ানে এসে মুখ খুললেন মাফিন চক্রবর্তী

শ্যামলীকে বিয়ের প্রস্তাব দলো মন্দার

অন্যদিকে শ্যামলীর সঙ্গে খুব ভালো ব্যবহার করতে থাকে তার দুই ভাই এবং ভাইয়ের বউ। যেটা দেখে বেশ সন্দেহ হয় শ্যামলীর। এরপর সেখানে চলে আসে মন্দার। সে শ্যামলীকে বিয়ের প্রস্তাব দেয়। এই মন্দার একসময় শ্যামলীকে রাস্তা ঘাটে অনেক উত্যক্ত করেছে। শ্যামলী কিছুতেই রাজি হতে চায় না এবং স্পষ্টভাবে মন্দারকে বলে তার বিয়ে হয়ে গেছে। এটা শুনে মুখটা শুকিয়ে যায় মন্দারের।

 

Back to top button