প্রেমাচ্ছন্ন সোনামণি! ভালোবাসায় মাখা সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিই সমাজ মাধ্যমের পাতায়! কার বাহুবন্ধনে আবদ্ধ নায়িকা?

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ছিল মোহর (Mohor)। ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকের মনে ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছিল। ধারাবাহিকের জনপ্রিয় জুটি মোহর এবং প্রফেসর শঙ্খ এর জুটি ছিল সুপারহিট। প্রতিবাদী ছাত্রী মোহর এবং তার কলেজের প্রফেসর শঙ্খ কিভাবে ধীরে ধীরে একে অপরের ভালোবাসায় জড়িয়ে পড়ে সেই নিয়ে ধারাবাহিকের গল্প শুরু হয়েছিল। এই ধারাবাহিকের গল্পে লেখিকা ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। তার একাধিক ধারাবাহিক নিয়ে চর্চা হলেও মোহর ধারাবাহিকটি কিন্তু দর্শকের মনে ভালোবাসা জায়গা তৈরি করেই নিয়েছিল।

মোহর ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রতীক সেন এবং অভিনেত্রী সোনামনি সাহা। এই ধারাবাহিককে অভিনয় করার পর প্রতীক সেন এবং সোনামণি সাহার জুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। দর্শক এখনো প্রতীক এবং সোনামনির জুটি টেলিভিশনের পর্দায় ফিরে পেতে চান।

actor

আবারও অনেকেই মোহর ধারাবাহিকের পর দুজনকে বাস্তবেও একসাথে দেখতে চেয়েছেন। যদিও এই বিষয়ে কখনোই মুখ খোলেননি তারা। তবে এবারে সোনামণির ইনস্টাগ্রাম স্টোরি দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অবশেষে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। প্রেমিকের সাথে ছবি পোস্ট করে নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি জানালেন তিনি। তবে জানেন কে সেই ব্যক্তি? জানলে অবাক হবেন।

আরব পড়ুনঃ ‘শুধু ঢং আর রোম্যান্স দেখিয়েই অ্যাওয়ার্ড পেল কথা!’- স্টার জলসার একচোখামিতে বিরক্ত দর্শক! যোগ্য অভিনেতারা পাইনি প্রাপ্য সম্মান! দাবি দর্শকদের!

এতদিন পর্যন্ত নিজের প্রেম ভালোবাসা ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রেখেছিলেন। তবে এবারে নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে প্রেমিকের সাথে আদুরে মাখা ছবি পোস্ট করেছেন। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান হল, দর্শকদের ধারণাই হলো ঠিক। তারা সেই মোহর ধারাবাহিক থেকে যেটা দেখতে চাইছিলেন সেটাই হল অবশেষে।

সোনামণি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি স্টোরি পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে অভিনেত্রীর প্রেমিকের আদুরে মাখা হাত অভিনেত্রীর গাল ছুঁড়েছে। যদিও প্রেমিকের মুখ দেখা যায়নি, সেই ছবিতে। কিন্তু দর্শকদের ধারণা সেই হাত সকলের প্রিয় অভিনেতা প্রতীক সেনের। অর্থাৎ মোহর ধারাবাহিকের জুটিকেই কল্পনা করছেন তারা। বাস্তবে যদি সত্যিই এমনটা হয় তাহলে কেমন লাগবে আপনাদের?

Back to top button