শুরুর আগেই চমক! মিঠিঝোরার চরম ক্ষতি করল মালাবদল

সদ্য প্রকাশ্যে এসেছে জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক (New Serial) মালাবদলের (Malabodol) পয়লা প্রচার ঝলক। ডায়মন্ড দিদির পর আরও এক নতুন দিদির গল্প নিয়ে জি বাংলায় আসছে নয়া ধারাবাহিক। মুখ্য ভূমিকায় থাকছেন নবাগতা ঋতু পাইন (Ritu Pyne) ও টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ বিশ্বজিৎ ঘোষ (Bishwajit Ghosh)।
একজনের কাছে সম্পর্কের মূল্য অনেক। মনের মিলই শেষ কথা। পেশায় একনম্বর ঘটক নায়িকা। তার বোর্ডে স্পষ্ট লেখা ‘মালাবদল- কেয়ার অফ ঘটক দিদি দিতিপ্রিয়া। যেখানে মনের মিলই শেষ কথা।’ এই পোস্টার টাঙাতে টাঙাতে এক সুন্দরী নিজের পরিচয় দিচ্ছেন, ‘সিঁথি থেকে শিলিগুড়ি। বিয়ে দিতে যার নেই জুড়ি।’

অপরজনের ডিভোর্স উকিল কাব্য মল্লিক। নায়িকার দেওয়া বিয়ে ভেঙে চলেছে একের পর এক। আজ অবধি একটা ডিভোর্স কেসও হেরে যায়নি সে। ঘটনাক্রমে এই কাব্য মল্লিকের মালা এসে পড়ে দিতির গলায়। দুই বিপরীতধর্মী মানুষ কীভাবে একে অপরকে ভালোবেসে আপন করে নেবে? এ নিয়ে এগিয়ে চলবে ধারাবাহিকের গল্প।

নতুন ধরনের সময় দেওয়া হল মালাবদলকে
৮ই জুলাই থেকে রাত ১০. ১৫ থেকে সম্প্রচার হবে নয়া ধারাবাহিকের। মিঠিঝোরা ৪৫ মিনিটের সম্প্রচার বন্ধ করে, ৩০ মিনিটের সম্প্রচার করবে। ৯. ৪৫ থেকে শুরু করে ১০.১৫ অবধি চলবে সম্প্রচার। তারপর ১০. ১৫ থেকে ১১টা পর্যন্ত চলবে নতুন ধারাবাহিকের সম্প্রচার।

আরও পড়ুনঃ “খোঁজ নেয় না বৌমা, ফোনও করে না”, দিদি নাম্বার ওয়ানে এসে দিদির কাছে নালিশ জানালেন ‘মেহেন্দির’ শাশুড়ি মা!
জি বাংলার নয়া ধারাবাহিকের প্রোমো সামনে না আসা পর্যন্ত চলবে এই ধারাবাহিকগুলির সম্প্রচার। এখন দেখার নতুন ধারাবাহিকের প্রোমো কবে ঘোষণা করে চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নয়া ধারাবাহিকের ঝাড়াই বাছাইয়ের কাজ। নায়ক -নায়িকা চূড়ান্ত হলেই প্রকাশ্যে আসবে প্রোমো।

