হাই বাজেটের নতুন ধারাবাহিকের সুযোগ পেয়ে মিঠি ঝোড়া ছাড়লেন প্রধান নায়ক! দুঃখের সুর দর্শক মহলে!

টেলিভিশনের পর্দায় এমন অনেক ধারাবাহিক আছে যেগুলি শুরুতে অতটা জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও ধীরে ধীরে দর্শকদের মনে নিজেদের একটি পাকাপাকি জায়গা ঠিকই তৈরি করে ফেলে। বর্তমানে, জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ঠিক এইরকমই একটি ধারাবাহিক হলো মিঠি ঝোড়া (Mithi Jhora)। যত দিন যাচ্ছে ঊর্ধ্বমুখী হচ্ছে ধারাবাহিকের টিআরপি।
এই ধারাবাহিকের গল্প দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। আজকের সমাজে দাঁড়িয়ে মেয়েরাও যে নিজের পরিবারের জন্য নিজেদের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে, নিজেদের পরিবারের প্রত্যেকটি মানুষের মুখের দিকে তাকিয়ে লড়াই করে যেতে পারে এবং হাজারো লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও নিজের পরিবারকে সমান ভাবে ভালোবেসে যেতে পারে তারই প্রমাণ দিচ্ছে এই ধারাবাহিকের নায়িকা রাই। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, তিন বোনের তিন রকমের গল্প একই সাথে সম্প্রচার করছে এই ধারাবাহিক। রাই অর্থাৎ ধারাবাহিকের নায়িকা বড় দিদি হিসেবে এবং পরিবারের বড় মেয়ে হিসেবে নিজের দায়িত্ব পালন করছে। অন্যদিকে মেজো বোন নিলু শশুর বাড়িতে ভালো থাকার এবং টিকে থাকার চেষ্টা করছে। যেটা করতে গিয়ে অনেক অসৎ কাজে জড়িয়ে পড়েছে সে। আর ছোট বোন স্রোত পড়াশুনা করে একজন সফল ডাক্তার হতে চাইছে।
কিছুদিন হলো এই ধারাবাহিকে প্রবেশ করেছিল নতুন নায়ক অনির্বাণ এবং তার কিছুদিন পর নতুন ক্ষলনায়ক সুদীপ্ত। তারপর থেকে আরও বেশি করে জমে উঠেছিল ধারাবাহিকের প্রতিটি পর্ব। কিন্তু হঠাৎ করেই শোনা যাচ্ছে এই ধারাবাহিকটি ছেড়ে চলে যাচ্ছেন ধারাবাহিকের একজন অন্যতম প্রধান ব্যক্তি। তার ছোঁয়াতেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল এই ধারাবাহিকের। তাই তিনি যখন ধারাবাহিকটি ছেড়ে দিচ্ছেন তখন বেশ মন খারাপ হয়েছে দর্শক মহলের।
মিঠি ঝোড়া ধারাবাহিকটি ছেড়ে দিলেন পরিচালক
এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে ছিলেন টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় এক প্রযোজক বাবু বণিক। তিনি আর এই ধারাবাহিকের প্রযোজনার সাথে যুক্ত থাকতে পারছেন না। তাই তিনি ছেড়ে দিলেন মিঠি ঝোড়া। তার বদলে ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে এলেন জয়দীপ কর্মকার। বাবু বণিক অষ্টমী মিঠিঝোড়া দুটো ধারাবাহিকের প্রযোজনা একসঙ্গে চালাচ্ছিলেন। কিন্তু এখন তিনি দুটো ধারাবাহিকই ছেড়ে দিয়ে উড়ান ধারাবাহিকে চলে গিয়েছেন।

