টিআরপি নেই তাই নায়ক ছাড়লো পঞ্চমী! কিঞ্জল আর ফিরবে না ধারাবাহিকে, নিজেই ঘোষণা করলেন অভিনেতা রাজদীপ

স্টার জলসার একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে পঞ্চমী। ধারাবাহিকটি একদিকে যেমন সমালোচিত হয়েছে ঠিক তেমনি প্রশংসাও পেয়েছে। গত বছরের শেষ থেকে শুরু হয় পঞ্চমীর সফর। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় কামব্যাক করেন রাজদীপ গুপ্ত। ওগো বধূ সুন্দরী খ্যাত এই নায়ককে আবারও টিভির পর্দায় দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন ভক্তরা।
এটি একটি কাল্পনিক গল্প। এখানে ইচ্ছেধারী সাপেদের গল্প তুলে ধরা হচ্ছে। এখানেই প্রধান নায়কের চরিত্রে দেখা যাচ্ছিল রাজদীপকে। যদিও বিগত বেশ কয়েকদিন ধরেই তাঁকে আর সিরিয়ালে দেখা যাচ্ছিল না। নায়কের মৃত্যু হয়েছে বলেই তাকে দেখা যাচ্ছে না বলে অনেকে ভাবেন। অনুমান ছিল বাংলা সিরিয়ালে যেমন চমক দিয়ে চরিত্ররা আবার ফিরে আসে তেমন ভাবেই হয়তো রাজদীপ ফিরবেন। কিন্তু সেটা যে আর হবার নয় জানালেন রাজদীপ নিজেই।
একেবারে হঠাৎ করেই রাজদীপ গুপ্ত ওরফে পঞ্চমী সিরিয়ালের কিঞ্জল এক বড় ঘোষণা করে বসলেন। দর্শকদের কাছে এ যেনো এক বিনা মেঘে বজ্রপাতের মতন বিষয়। জানালেন তিনি আর পঞ্চমী সিরিয়ালের অংশ নন। তাঁর চরিত্রের সফর শেষ হল। তাঁকে আর এখানে দেখা যাবে না। কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্তের পিছনে কারণটা কী? কেন ধারাবাহিক ছাড়ার কথা বললেন তিনি?
বেশ কিছুদিন ধরেই পঞ্চমী ধারাবাহিকের টিআরপি একেবারেই পড়ে গিয়েছে। তবে কি কম থাকার জন্যই ধারাবাহিক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এই জনপ্রিয় অভিনেতা? তাঁর এই ঘোষণার পরই মন খারাপ ভক্তদের। তাঁরা অনেকেই জানালেন তাঁরা আর এই সিরিয়াল দেখবেন না। কেউ তাঁকে আগামীর শুভেচ্ছা জানালেন তো, কেউ বললেন নতুন কাজের অপেক্ষায় রইলেন।
অভিনেতা এদিন তাঁর পোস্টে লেখেন, ‘সমস্ত শুরুর একটি শেষ থাকে। আর সব শেষ থেকেই শুরু হয় নতুন কিছু। তাই আমার এই কিঞ্জল হয়ে ওঠার সফরটা দুর্দান্ত ছিল। অনেক মজা করেছি, অনেক ভালোবাসা পেয়েছি। কিছু পুরনো বন্ধুদের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেলাম, আর কিছু নতুন বন্ধু তৈরি হল। পঞ্চমী আমার অন্যতম পছন্দের প্রজেক্ট হয়ে থাকবে। এটার হাত ধরেই আমি টিভিতে কামব্যাক করেছিলাম যদিও আমি কখনই টিভিকে মন থেকে ছাড়িনি। আমি এখানে ছিলাম, আছি আর থাকব সবসময়। কিন্তু এখন পঞ্চমীতে আমার সফর শেষ হল। শীঘ্রই নতুন আপডেট নিয়ে ফিরব।’
View this post on Instagram

