শ্রীপর্ণার পর এবার অপমানে মুকুট ছাড়লেন ধারাবাহিকের আরও এক প্রধান অভিনেতা, খবর সামনে হতাশ ভক্তরা

জি বাংলার পর্দায় এখন অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মুকুট। এই ধারাবাহিকটি সেই অর্থে জনপ্রিয়তা না পেলেও দর্শকদের মন জিতে নিয়েছিল অচিরেই। এই মুহূর্তে জি বাংলা, স্টার জলসায় সিরিয়াল বন্ধের ধূম পড়েছে। এর মূল কারণ হচ্ছে টিআরপি। এই টিআরপি তালিকায় যে ধারাবাহিক যত ভালো নাম্বার পাবে, সেই ধারাবাহিকের মেয়াদ ততই বাড়বে তার। এই মুহূর্তে এক একটি ধারাবাহিক ১ বছরের সীমাও অতিক্রম করার আগেই বন্ধ হয়ে যাচ্ছে।
জি বাংলার পর্দায় এখন বন্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে কম টিআরপি নিয়ে ধারাবাহিক সোহাগ জল, খেলনা বাড়ি, ইচ্ছে পুতুল, মুকুট। আর এই ধারাবাহিকগুলির মধ্যে সবথেকে কম আয়ু রয়েছে মুকুটের। কিছুদিন আগেই শুরু হয়েছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকে প্রতিবাদী নারীর চরিত্রে ফিরে এসেছিলেন মাধবীলতা খ্যাত অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া। স্টার জলসার পর্দায় ভীষণই অল্প সময়ে বন্ধ হয়ে গিয়েছিল এই ধারাবাহিকটি।
এরপর মুকুট নিয়ে জি বাংলার পর্দায় ফেরেন শ্রাবণী। তাঁর বিপরীতে ছিলেন নবাগত নায়ক অর্ঘ্য মিত্র। এই ধারাবাহিকটিকে ঘিরে দর্শকদের মধ্যে প্রচুর প্রত্যাশা ছিল কিন্তু প্রত্যাশা সেই অর্থে পূরণ না হলেও এই ধারাবাহিকটি নজর কেড়েছিল। এই ধারাবাহিকে দেখানো হয় নারী পাচার চক্রকে। আর এই চক্রের সঙ্গে যুক্ত নায়ক রায়ানের দাদা আয়ান। আর অত্যাচারিত নারীদের রক্ষা করাই জীবনের মূল মন্ত্র মুকুটের।
কিছু দিন আগেই ধারাবাহিক ছেড়ে বিদায় নেন মুকুটের একটি অন্যতম প্রধান চরিত্র দোল অর্থাৎ শ্রীপর্ণা। তার ধারাবাহিক ছেড়ে দেওয়ার কারণ হিসেবে যে বিষয়গুলো সামনে উঠে আসে তার মধ্যে একটি হলো প্রোডাকশন হাউজের সাথে কিছু ক্ষেত্রে বনিবনা না হওয়া। তিনি ধারাবাহিকটি ছেড়ে দেওয়ার পর কষ্ট পেয়েছিলেন ভক্তরা। এইবার মুকুট ধারাবাহিক ছেড়ে দিলেন প্রধান অভিনেতা।
এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্রে দেখা যাচ্ছিল যুধাজিত ব্যানার্জিকে। বর্তমানে তিনি ব্লুজ প্রোডাকশনের দুটি প্রজেক্টে কাজ করছেন। তার মধ্যে অন্যতম একটি হলো মুকুট। সম্প্রতি প্রোডাকশনের সাথে মনোমালিন্যের জেরে অপমানিত হতে হয় তাকে যার ফলস্বরূপ এই দুটি ধারাবাহিকই ছেড়ে দেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই কথা জানান অভিনেতা। তিনি সেখানে লেখেন “শিল্পীকে অপমান করে শিল্পের সম্মান দেওয়া যায় না।” হঠাৎ করে আরো এক মেইন চরিত্রের ধারাবাহিক ছেড়ে চলে যাওয়ায় বেশ হতাশ হয়েছেন দর্শক মহল।


