গুরুতর অসুস্থ, অস্ত্রোপচার! বাধ্য হয়ে মুখ বদল ‘মিঠিঝোরা’ নায়কের!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে কয়েক মাস আগে শুরু হওয়া একটি ধারাবাহিক যার নাম মিঠিঝোরা (MithiJhora)। এই ধারাবাহিকের নায়িকা রাই এবং নায়ক অনির্বাণ দর্শকদের মন কেড়ে নিয়েছে। এই জুটিটি দর্শকদের বেশ অন্যরকম এক অনুভূতি দিয়েছে। ধারাবাহিকে নায়িকা রাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুমন দে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাইকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছে অনির্বাণ। যার ফলস্বরূপ তাকে অনেকেই একেবারেই পছন্দ করছে না। কিন্তু হঠাৎ করে শোনা যাচ্ছে এই ধারাবাহিকে নাকি বদলে যাচ্ছে নায়কের মুখ। এতদিন ধরে যে মানুষটাকে দর্শকরা ভালোবেসে এসেছে আর তাকে এই ধারাবাহিকে দেখা যাবে না। কিন্তু হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি সেটা জানলে বেশ খারাপ লাগবে ভক্তদের। কারণ ধারাবাহিক ছেড়ে চলে যাওয়ার পিছনে রয়েছে একটি জটিল বিষয়।

MithiJhora, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, MithiJhora Today Episode, MithiJhora Today Episode 19 September মিঠিঝোরা আজকের পর্ব ১৯ সেপ্টেম্বর, মিঠিঝোরা আজকের পর্ব

গুরুতর অসুস্থ অভিনেতা। যার ফলস্বরূপ এই ধারাবাহিকটিতে অভিনয় করে চলা তার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না। এই অসুস্থতা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অভিনেতা। গুরুতর অস্ত্রোপচার অভিনেতাকে বাধ্য করল এই ধারাবাহিক থেকে চিরকালের জন্য সরে আসতে। তার পরিবর্তে দেখা যাবে নতুন মুখ। ধারাবাহিকের মাঝপথে এমন চরিত্রের পরিবর্তনে বেশ আঘাত পেয়েছে দর্শকম মহল।

তবে কি অনির্বাণ চরিত্র থেকেই বেরিয়ে যাচ্ছে সুমন? না, যিনি এই জনপ্রিয় ধারাবাহিক থেকে পিছিয়ে এসেছেন নিজের অসুস্থতার কারণে তিনি হলেন অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় (Krishnokishore Mukherjee)। তাকে এই ধারাবাহিকে নায়িকার ছোট বোন স্রোতের নায়ক সার্থক স্যারের বাবার চরিত্রে এতদিন দেখেছেন দর্শক মহল। কিন্তু এবার থেকে আর তাকে দেখা যাবে না।

আরও পড়ুন: যৌ’নকর্মীদের সাথে যা খুশি করা যায়! এমন নিম্ন রুচিপূর্ণ মন্তব্যের সর্বসমক্ষে ধিক্কার জানালেন দেবলীনা

হঠাৎ কী হলো অভিনেতার?

এই মুহূর্তে ধারাবাহিক থেকে সরে এসেছেন তিনি। কৃষ্ণকিশোরের পরিবর্তে অভিনয় করছেন বিপ্লব দাশগুপ্ত। এক সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেতা কৃষ্ণকিশোরের মেয়ে অগ্নিজিতা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, “বাবা অনেকটাই সুস্থ। শিরদাঁড়ায় অস্ত্রোপচার হয়েছে। তাই সিরিয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। চিকিত্‍সক আগামী এক মাস পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন। তাই বাবা এই সিদ্ধান্ত নিয়েছেন।” তার দ্রুত সুস্থতা কামনা করছে দর্শক মহল।

Back to top button