ভালো সুযোগ পেয়ে কোন গোপনে মন ভেসেছে ছেড়ে দিচ্ছেন প্রধান নায়ক নায়িকা! বিপাকে প্রোডাকশন হাউজ!

একটি ধারাবাহিকে কাজ করতে করতে ভালো সুযোগ পেয়ে অন্য ধারাবাহিক (Bengali Serial) চলে যাওয়ার প্রবণতা আজকের নয়। এমন বহু ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের অন্য ধারাবাহিকের চলে যেতে দেখেছেন ভক্তরা। যার ফলে হয় মুখ বদল। অর্থাৎ সেই ধারাবাহিকের ওই চরিত্রগুলিতে নতুন নায়ক নায়িকার আগমন ঘটে। বিষয়টা খুব একটা ভালোভাবে গ্রহণ করতে পারেন না দর্শক মহল। কারণ বহুদিন ধরে একটি চরিত্রে একজনকে দেখার পর হঠাৎ সেই চরিত্রের মুখ বদল ঘটলে বিষয়টা মানিয়ে নিতে সময় লাগে। যার ফলস্বরূপ টিআরপি পড়ে যায়।

বর্তমানে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় বেশ প্রাধান্যের সাথেই সম্প্রচারিত হচ্ছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি। শুরু হওয়ার পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকটি খুব তাড়াতাড়ি নিজেদের আকর্ষণীয় গল্পের সাহায্যে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ধারাবাহিকের নায়ক নায়িকার জুটিও বেশ জমে উঠেছে।
এই ধারাবাহিকটি শুধুমাত্র নায়ক নায়িকা কেন্দ্রিক নয়। এখানে অভিনীত প্রত্যেকটি চরিত্র প্রাধান্য পায়। প্রতিটি চরিত্রই দর্শকদের আলাদা করে ভাবনা চিন্তা করতে বাধ্য করে। সেই চরিত্রগুলি না থাকলে নায়ক নায়িকার জনপ্রিয়তা এতটা বৃদ্ধি পেত না। বেশ হাই বাজেটের একটি সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে। অনেক নামিদামি তারকাদের এই ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছেন ভক্তরা।

ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন প্রধান নায়ক নায়িকা
তবে এইবার এই ধারাবাহিকের দর্শকদের জন্য রয়েছে একটি খারাপ খবর। এর আগেও দর্শকরা বহুবার ধারাবাহিকের প্রধান চরিত্রদের বদলে যেতে দেখেছেন। ব্যক্তিগত কারণবশত অথবা অন্য কোন ধারাবাহিকে চলে যাওয়ার দরুন তাদের চলতি ধারাবাহিক ছাড়তে হয়েছে। এইবার জি বাংলা চ্যানেলের এই কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটতে চলেছে। ধারাবাহিক ছাড়তে চলেছেন প্রধান কিছু চরিত্র।
আরও পড়ুন: নিজের মুখে সত্যিটা স্বীকার করল নিলু! মুখ ফিরিয়ে নিলো সৌর্য, জোর করে অনির্বাণের ঘরে ঢুকে পড়লো রাই
যতদূর জানা যাচ্ছে, বাংলা ধারাবাহিকের আরো এক জনপ্রিয় চ্যানেল সান বাংলায় (Sun Bangla) আসতে চলেছে এসভিএফ প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক বসু পরিবার। আর এই নতুন ধারাবাহিকেই বেশ প্রধান চরিত্রে দেখা যাবে অনিমেষ ভাদুড়ী অর্থাৎ কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়ক অনিকেতের বাবাকে, শ্রীতমা রায়চৌধুরী অর্থাৎ তৃষা এবং এই ধারাবাহিকের আরো কিছু প্রধান চরিত্রদের। অর্থাৎ বোঝাই যাচ্ছে চলতি ধারাবাহিকের এই চরিত্রদের উপস্থিতি অনেকটাই কমে যেতে চলেছে।

